Iran on Trump's Claim on Meeting: মার খেতে খেতেও ইরান প্রমাণ করল - ছাগলে কী না খায়, ট্রাম্পে কী না বলে!
এর আগে এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছিল যে, ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। পরে ট্রাম্পের গলায় সেই একই সুর শোনা যায়। তবে লারিজানির এই দাবি খারিজ করলেন।
ডোনাল্ড ট্রাম্প একেক সময় একেক কথা বলেন। ইরান যুদ্ধের আবহেও তার ব্যতিক্রম ঘটেনি। ১ মার্চ ট্রাম্প একবার দাবি করেন, ইরান নাকি তাঁর সাথে কথা বলতে চাইছে, তাই তিনি আলোচনায় বসতে সম্মত হয়েছেন। এদিকে ইরানের ওপর হামলা জারি রাখার কথা বলেন তিনি। এরই সঙ্গে আবার তিনি বলেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। এই সবের মাঝে ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিলেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।

উল্লেখ্য, এর আগে এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছিল যে, ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। পরে ট্রাম্পের গলায় সেই একই সুর শোনা যায়। তবে লারিজানির এই দাবি খারিজ করলেন। সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ইরান কোনও ধরনের আলোচনায় বসবে না। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এই আবহে আজ কুয়েতে একটি এফ১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার একাধিক দেশ জুড়ে ইরান হামলা চালিয়েছে। বাহারিন থেকে শুরু করে দুবাই, সৌদি, কাতার, কুয়েতে মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। এই আবহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় আমেরিকার তিনজন সৈনিক নিহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, যে তিনজন মার্কিন সেনা সদস্যের মৃত্যু ঘটেছে, তাঁরা কুয়েতে মোতায়েন ছিলেন। এদিকে সেই ঘটনায় আরও মার্কিন সেনা সদস্য জখম হয়েছেন বলেও জানানো হয়েছে আমেরিকার তরফ থেকে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বি২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানের ৯টি রণতরী তারা ধ্বংস করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প নিজে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি'র সদর দফতর ধ্বংস করে দেওয়া হয়েছে। এই আবহে ইরানের বিপ্লবী গার্ডের কাছে এখন কোনও সদরদফতর নেই। এর আগে ১ মার্চই বিপ্লবী গার্ডের নয়া প্রধানকে নিযোগ দিয়েছিল ইরান। কারণ ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকার হামলায় আইআরজিসি প্রধান মারা গিয়েছিলেন। এদিকে ইজরায়েল নতুন করে তেহরানে হামলা শুরু করেছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


