Iran Protest Latest Update: 'স্বৈরশাসকের মৃত্যু হোক', ফের শাসক বিরোধী আন্দোলন শুরু ইরানে

ফের নতুন করে খামেনেই বিরোধী আন্দোলন শুরু হয়েছ ইরানে। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

Published on: Feb 22, 2026, 13:54:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কয়েক সপ্তাহ আগেও শাসক বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল ইরান। সেই বিক্ষোভে কয়েক হাজার আন্দোলনকারীর মৃত্যু ঘটেছিল। এই আবহে আন্দোলনকারীদের ওপর হামলা বন্ধ করতে বলে ইরানে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। পরে সেই আন্দোলন এবং হিংসা কমে। তবে ফের নতুন করে খামেনেই বিরোধী আন্দোলন শুরু হয়েছ ইরানে। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।
ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

এই প্রতিবাদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, তেহরানের শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে কয়েকশ শিক্ষার্থী শান্তিপূর্ণ ভাবে মিছিল করেছেন। অনেকের হাতে জাতীয় পতাকা ছিল। তারা স্বৈরশাসনের অবসানের দাবি এবং খামেনেইর মৃত্যু কামনা করে স্লোগান দিতে থাকেন। এদিকে সেখানেই সরকারপন্থীদেরও একটি সমাবেশ হচ্ছিল। এই আবহে দুই পক্ষের মধ্যে পরবর্তী সংঘর্ষ বাঁধে। এদিকে তেহরানের শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন শাসকের বিরুদ্ধে। ইরানের উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদেও শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নামেন। এছাড়া ইরানের আরও বহু স্থানে পড়ুয়াদের সরকার বিরোধী আন্দোলনে অংশ নিতে দেখা গিয়েছে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বিক্ষোভকারীদের দমন করতে রাস্তায় নামে। এর জেরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধস্তাধস্তি হয়। এর জেরে আন্দোলনরত পড়ুয়াদের অনেকেই আহত হন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার একটি ভিডিয়োতে দেখা গেছে, শরিফ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে 'খুনি নেতা' হিসেবে আখ্যা দিয়ে স্লোগান তোলেন পড়ুয়ারা। এদিকে ইরানের ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভিকে নতুন রাজা হওয়ার আহ্বান জানান সেই পড়ুয়ারা। মানবাধিকার সংগঠন হেঙ্গা দাবি করেছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আবদানানে এক শিক্ষককে গ্রেফতার করা হয়। এরপরে বিক্ষোভকারীরা 'খামেনেইর মৃত্যু' এবং 'স্বৈরশাসকের মৃত্যু' নিয়ে স্লোগান দেন।

এর আগে মুদ্রাস্ফীতি ও অর্থনীতির অবনতির ইস্যুতে এই বিক্ষোভের সূত্রপাত ঘটেছিল ২০২৫ সালের শেষদিকে। রাজধানী তেহরানসহ ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ চলে। ইরানি বাহিনীকে বহু জায়গায় তাড়া করে সাধারণ মানুষ। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে জনরোষ ইরানের পথেঘাটে দেখা গিয়েছিল, তারপর থেকে সবচেয়ে বড় আকারের আন্দোলন ছিল ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারির এই আন্দোলন। তবে তেহরান বলে, এই আন্দোলনের পেছনে রয়েছে আমেরিকা। এই আবহে অনেক জায়গায় নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পহলভির নামে স্লোগানও দিতে শোনা গিয়েছিল। এর আগে ১৯৭৯ ইসলামি বিপ্লবের সময় তৎকালীন রাজা তথা রেজার বাবা ইরান ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এবারও কয়েকটি জায়গায় রেজাকে ফেরানোর দাবি জানাচ্ছেন আন্দোলনরত পড়ুয়ারা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More