‘রক্তের বদলা রক্ত’, ট্রাম্প পরিবারকে কফিনবন্দির হুমকি ইরানি বিলবোর্ডে! তেহরানি স্ট্রাইকে নিহত ২ US জওয়ান,পাল্টা..

Iran Vs US war: ইরানের রাস্তার ধারে লাগানো এই বিলবোর্ড চর্চায়, তারই মাঝে জর্ডনে মার্কিন সেনা ঘাঁটিতে তেহরানের হামলা ঘিরে এল মার্কিন সেনা জওয়ানদের মৃত্যু সংবাদ।

Published on: Jul 19, 2026, 08:10:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যুদ্ধের মাঝে ইরানের রাস্তায় এক বিলবোর্ডে আঁকা ছবি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিলবোর্ডে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ও ডোনাল্ডের সন্তান এরিক, টিফানি, ব্যারন ও ইভাঙ্কার ছবি। প্রত্যেকের ছবির নিচে রয়েছে মার্কিন পতাকায় মোড়া কফিনের ছবি। বিলবোর্ডের উপর লেখা,'রক্তের বদলা রক্ত'।উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইকে ফেব্রুয়ারিতে হামলার শুরুর দিকেই হত্যা করে মার্কিন ও ইজরায়েলি বাহিনী। খামেনেই পরিবারের অনেকেই সেই হামলার মারা যান। মৃত্যু মিছিল থেকে বাদ যায়নি খামেনেইর ছোট্ট ১৪ মাসের নাতনিও। এরপরই সদ্য ইরানে মার্কিন হামলা চলার মাঝে, এই বিলবোর্ড সামনে আসে।

ট্রাম্প পরিবারকে কফিনবন্দির হুমকি ইরানের! তেহরানি হানায় নিহত ২ US জওয়ান,পাল্টা.. (Photo by AFP) / (AFP)
ট্রাম্প পরিবারকে কফিনবন্দির হুমকি ইরানের! তেহরানি হানায় নিহত ২ US জওয়ান,পাল্টা.. (Photo by AFP) / (AFP)

ইরানের রাস্তার ধারে লাগানো এই বিলবোর্ড চর্চায়, তারই মাঝে জর্ডনে মার্কিন সেনা ঘাঁটিতে তেহরানের হামলা ঘিরে এল মার্কিন সেনা জওয়ানদের মৃত্যু সংবাদ। তার জেরে এক জন মার্কিন সেনা জওয়ানের নিখোঁজ হয়েছেন বলে খবর। অপরদিকে, ২ জন মার্কিন সেনা জওয়ানের সেই ইরানি হানায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, সেই ঘটনার পর পাল্টা ইরানকে টার্গেট করে হামলা শুরু করেছে আমেরিকা।

মার্কিন সেনার তরফে জানানো হয়েছে,' ১৭ জুলাই জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও সহযোগী বাহিনীর দুই মার্কিন সেনা সদস্য নিহত হন। এছাড়া, একজন সেনা সদস্য বর্তমানে নিখোঁজ রয়েছেন।'

এদিকে, ট্রাম্প পরিবারের ছবি দিয়ে ইরানের রাস্তায় বিলবোর্ডের আগেও ইরানে আরও এক ইঙ্গিতবহ বিলবোর্ড দেখা গিয়েছে। এর আগে, ইরানের প্রশাসন তেহরানের এঙ্গেলব চত্বরে আরেকটি বিশাল বিলবোর্ড স্থাপন করেছিল, যাতে ট্রাম্পকে একটি খোলা কালো কফিনের ভেতর শুয়ে থাকতে দেখা যায়। ওই ছবিতে মার্কিন প্রেসিডেন্টকে চোখ বন্ধ অবস্থায় দেখানো হয়েছিল, তাঁর হাত দুটি বুকের ওপর রাখা লাল টাইয়ের ওপর আড়াআড়িভাবে রাখা ছিল এবং পা দুটি কফিনের শেষ প্রান্তের দিকে প্রসারিত ছিল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More