Iran War: দোহা, আবুধাবি, দুবাই, রিয়াধে বিস্ফোরণ! মৃত বহু, ভারতীয়দের জন্য কোন বার্তা দিল্লির? বিমান চলাচলের কী অবস্থা?

ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরশাহি, বাহরাইন, সৌদি আরবের কিছু অংশ, ইরাক এবং জর্ডান সহ এই অঞ্চলে হামলার ঘটনার জেরে ভারতের প্রধান বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যে তাদের বহু ফ্লাইট বাতিল করেছে।

Published on: Feb 28, 2026, 17:04:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শনির সকাল থেকেই ফের একবার যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। দিনের শুরুতে ইরানকে টার্গেট করে হামলা চালায় ইজরায়েল। ইজরায়েলের সঙ্গী হয় আমেরিকা। এরপর পাল্টা সংহারে নামে ইরান। আবুধাবি, রিয়াধ, দুবাই, দোহা এমন পর পর জায়গায় বেলা গড়াতেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। একদিকে, রিপোর্ট বলছে, ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা খামেনেই কে টার্গেট করে হামলা চালাচ্ছে আমেরিকা। অন্যদিকে, বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান শানাচ্ছে হানা। ইরান জানিয়েছে, ইতিমধ্যেই ৫ জন পড়ুয়া সেদেশে মারা গিয়েছে মার্কিন-ইজরায়েল হামলার জেরে। মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ভারত কোনপথে?

ইরানের বোমা বর্ষণ মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে মার্কিন সেনা ছাউনিতে।


. (Photo by UGC / AFP) (AFP)
ইরানের বোমা বর্ষণ মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে মার্কিন সেনা ছাউনিতে। . (Photo by UGC / AFP) (AFP)

ইরান বনাম ইজরায়েল-আমেরিকা সংঘাতের মাঝে ভারতের তরফে বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের জন্য জারি করা হয়েছে অ্যাডভাইজারি। সকালের দিকে, ইজরায়েল ও ইরানে থাকা ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি জারি করে দিল্লি জানায়, সতর্ক থাকার বার্তা। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস তার বিবৃতিতে জানিয়েছে, ‘উত্থিত পরিস্থিতির দিকে নজর রেখে ইরানে অবস্থিত ভারতীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে চূড়ান্ত সতর্ক থাকতে। অযছা চলাফেরা করা থেকে বিরত থাকুন, যতটা সম্ভব ঘরের ভিতর থাকুন। ভারতীয়রা খবর দেখতে থাকুন। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্কতা ধরে রাখতে হবে। দূতাবাসের গাইডেন্সের দিকেও নজর রাখুন।’ ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, কাছাকাছি নিরাপদ জায়গায় যেন ভারতীয়রা থাকেন। ইজরায়েলি কর্তৃপক্ষ যেরকম নির্দেশ দিচ্ছে, তা মেনে চলার কথা বলা হয়েছে। পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও যতটা সম্ভব অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ রাখতে হবে, বলে দূতাবাস জানিয়েছে। এছাড়াও ইরান ও ইজরায়েলের ভারতীয় দূতাবাস একাধিক ফোন নম্বরও প্রকাশ করেছে। এছাড়াও সৌদি আরব, ইউএই-তে থাকা ভারতীয়দের জন্যও একই রকমের সতর্কবার্তা দেয় সেখানের দূতাবাস।

এদিকে, ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরশাহি, বাহরাইন, সৌদি আরবের কিছু অংশ, ইরাক এবং জর্ডান সহ এই অঞ্চলে হামলার ঘটনার জেরে ভারতের প্রধান বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যে তাদের বহু ফ্লাইট বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে এই অঞ্চলে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইন্ডিগোও যাত্রীদের নিরাপত্তার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে আসা এবং আসা বাতিলের ঘোষণা দিয়েছে। রয়টার্সের রিপোর্ট বলছে, এয়ার ফ্রান্স, লুফৎআন্সার মতো একাধিক তাবড় এয়ারলািন্স তাদের বহু বিমান বাতিল করেছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More