Iran slams US on Oil Price: 'তেলের দাম এনজয় করুন', মার্কিন অবরোধ নিয়ে পালটা 'নস্টালজিয়া' খোঁচা ইরানের

মার্কিন পেট্রোল পাম্পে বেড়ে যাওয়া তেলের দামের ছবি পোস্ট করে গলিবাফ লেখেন, 'বর্তমানে পাম্পে যে পরিসংখ্যান (তেলের দামের রেট) দেখা যাচ্ছে, তা উপভোগ করুন। এই তথাকথিত অবরোধের জেরে শীঘ্রই ৪-৫ ডলার মূল্যের গ্যাস (আমেরিকায় জ্বালানি তেলকে গ্যাস বলা হয়) নিয়ে নস্টালজিয়ায় ডুববেন।'

Published on: Apr 13, 2026 12:13 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হরমুজ প্রণালী অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে আমেরিকা। মার্কিন নৌসেনার এই সংক্রান্ত বিবৃতিও জারি করেছে। এই আবহে গোটা বিশ্বে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আর তাই নিয়ে আমেরিকাকেই পালটা খোঁচা মারলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাগের গলিবাফ। মার্কিন পেট্রোল পাম্পে বেড়ে যাওয়া তেলের দামের ছবি পোস্ট করে গলিবাফ লেখেন, 'বর্তমানে পাম্পে যে পরিসংখ্যান (তেলের দামের রেট) দেখা যাচ্ছে, তা উপভোগ করুন। এই তথাকথিত অবরোধের জেরে শীঘ্রই ৪-৫ ডলার মূল্যের গ্যাস (আমেরিকায় জ্বালানি তেলকে গ্যাস বলা হয়) নিয়ে নস্টালজিয়ায় ডুববেন।'

গোটা বিশ্বে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। (REUTERS)
গোটা বিশ্বে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। (REUTERS)

উল্লেখ্য, মার্কিন অবরোধের হুঁশিয়ারির আবহে তাই বিশ্ব জুড়ে ফের তেলের সংকটের শঙ্কা দেখা দিয়েছে। আর তাই আজ বিশ্ব বাজারে একলাফে ৮ শতাংশ দাম বাড়ল অপরিশোধিত তেলের। সোমবার আমেরিকার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৮ শতাংশ বেড়ে ১০৪.২৪ ডলার (ভারতীয় মুদ্রায় ৯,৭৩৯.২৩ টাকা) হয়েছে। এদিকে ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম ৭ শতাংশ বেড়ে ১০২.২৯ ডলার (ভারতীয় মুদ্রায় ৯,৫৫৫.০৪ টাকা) হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তানে ইরান-মার্কিন আলোচনা ব্যর্থ হওয়ার পরে হরমুজ প্রণালী অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার থেকে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে ইরানি জাহাজ চলাচল বন্ধ করবে বলে জানিয়েছে আমেরিকা। ট্রাম্প ঘোষণা করেন, হরমুজে ইরানি বন্দরে কোনও জাহাজের প্রবেশ ও প্রস্থান ঠেকাতে অবিলম্বে অবরোধ চালাবে মার্কিন নৌবাহিনী। এদিকে ইরানকে 'টোল' দেওয়া জাহাজগুলিকেও চিহ্নিত করে আটকানো হবে বলে ঘোষণা করেন ট্রাম্প। অপরিদকে ইরানের দাবি, এই নৌপথের ওপর এখনও তাদের নিয়ন্ত্রণ রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে ফের সংঘাত বৃদ্ধির আশঙ্কা তীব্র হয়েছে। এই সবের মাঝে উল্লেখযোগ্য বিষয়টি হল, হরমুজ প্রণালীতে এই ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে আবারও বিশ্ব জুড়ে তেল সংকট দেখা দিতে পারে।

হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী আটকে রাখা সহজ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More