Benjamin Netanyahu Iran claim: ‘আমার ছেলেকে খুনের চেষ্টা করেছিল ইরান!' বিস্ফোরক ইজরায়েলের প্রধানমন্ত্রী
Benjamin Netanyahu Iran claim: বেঞ্জামিন নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ঠিক কোন ছেলেকে নিশানা করা হয়েছিল, তা তিনি স্পষ্টভাবে বলেননি। এমনকী কখন বা কীভাবে ওই খুনের চেষ্টা হয়েছিল, সে সম্পর্কেও কোনও বিস্তারিত তথ্য দেননি।
Benjamin Netanyahu Iran claim: এখনও উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইরানের উপর হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল।
সোমবার ইজরায়েলের চ্যানেল ১৪-কে এক সাক্ষাৎকার দেন বেঞ্জামিন নেতানিয়াহু। সে দেশের নির্বাচনকে সামনে রেখে নিজের পরিবার ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার সময় এই দাবি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, 'এটি অবিশ্বাস্য ঘটনা। ইরান আমার এক ছেলেকে টার্গেট করেছিল। ইরান তাঁকে হত্যা করার চেষ্টা করেছিল।' নেতানিয়াহুর এই বক্তব্যের পর ইজরায়েলি সাংবাদিক অমিত সেগাল জানান, এই হামলার চেষ্টার বিষয়টি কয়েক মাস আগেই জানা গিয়েছিল, তবে তা প্রকাশের ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল।
আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী ও প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার সময় এই প্রসঙ্গটি উঠে আসে। আইজেনকটকে নিরাপত্তা দিতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট রাজি হয়নি বলে যে খবর বেরিয়েছে, তা নিয়ে কথা বলার সময় নেতানিয়াহু তার পূর্ণ নিরাপত্তার পক্ষে মত দেন। তিনি বলেন, এটি কোনও ‘বিলাসিতা’ নয়। তিনি আরও বলেন, ‘এটি না থাকলে (ইরানিরা) সফল হবে।’
বেঞ্জামিন নেতানিয়াহুর কোনও ছেলেকে টার্গেট করা হয়েছিল?
বেঞ্জামিন নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে ঠিক কোন ছেলেকে নিশানা করা হয়েছিল, তা তিনি স্পষ্টভাবে বলেননি। এমনকী কখন বা কীভাবে ওই খুনের চেষ্টা হয়েছিল, সে সম্পর্কেও কোনও বিস্তারিত তথ্য দেননি। কীভাবে ওই হামলার চেষ্টার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে, সেটিও জানাননি ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর বড় ছেলে ৩৫ বছর বয়সি ইয়াইর ২০২৪ সালের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে রয়েছেন এবং শিন বেটের নিরাপত্তায় আছেন বলে জানা যায়। ইয়াইরের নিরাপত্তার পেছনে করদাতাদের বিপুল অর্থের ব্যবহার নিয়ে এরই মধ্যে ইজরায়েলে বিতর্কের সৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণ ফ্লোরিডার কিছু বাসিন্দা ইজরায়েলের শত্রুদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন। অন্যদিকে, ছোট ছেলে আভনার তুলনামূলকভাবে জনসমক্ষে কম আসেন। তিনি বর্তমানে ইজরায়েলেই বসবাস করছেন। নেতানিয়াহুর একমাত্র মেয়ে নোয়া নেতানিয়াহু-রথ। তাঁর মা মিরিয়াম ওয়াইজম্যান, যিনি নেতানিয়াহুর প্রথম স্ত্রী। টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, নোয়া তাঁর স্বামী ড্যানিয়েল রথ ও সন্তানদের নিয়ে জেরুজালেমে ব্যক্তিগত ও অতি-ধর্মীয় জীবনযাপন করেন।
এদিকে, ইরানকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ প্রায় ছয় মাসে গড়িয়েছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। যদিও বর্তমানে বড় ধরনের সংঘর্ষ কিছুটা কমেছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাও থমকে আছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে তেল ও অন্যান্য কাঁচামাল পরিবহন এখনও বন্ধ রয়েছে। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম তুলনামূলকভাবে বেশি রয়েছে।
E-Paper

