Iran-US Ceasefire: ফের 'ইউটার্ন', মুনির-শেহবাজের কথায় যুদ্ধবিরতি নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

Iran-US Ceasefire: আশঙ্কা ছিল, ফের ইরানের ওপর বোমাবর্ষণ শুরু করবে আমেরিকা। তবে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে সঙ্গে তিনি এও জানান, ইরানি বন্দরগুলির অবরোধ জারি রাখা হবে। 

Published on: Apr 22, 2026, 07:36:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Iran-US Ceasefire: যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর কিছুক্ষণ বাকি ছিল। এদিকে পাকিস্তানে দ্বিতীয় দফার আলোচনায় কোনও মতেই রাজি ছিল না ইরান। এই আবহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের পাকিস্তান সফর স্থগিত রাখা হয়েছিল। আশঙ্কা ছিল, ফের ইরানের ওপর বোমাবর্ষণ শুরু করবে আমেরিকা। তবে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে সঙ্গে তিনি এও জানান, ইরানি বন্দরগুলির অবরোধ জারি রাখা হবে। ট্রাম্প জানান, পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। ইরান কোনও প্রস্তাব না দেওয়া পর্যন্ত হামলা বন্ধ রাখবে আমেরিকা।

ট্রাম্প জানান, পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন।
ট্রাম্প জানান, পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে লেখেন, 'ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত। অবশ্য আগে থেকেই তা প্রত্যাশিত ছিল। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে আমারা ইরানের ওপর হামলা বন্ধ রাখছি। তবে আমি আমার সেনাবাহিনীকে অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি এবং অন্য সব বিষয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। ইরানের প্রস্তাব না পাওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছি।'

এর আগে গত ১৮ এপ্রিল ট্রাম্প অবশ্য বলেছিলেন, ইরানের সাথে আলোচনায় কোনও চুক্তি না হলে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে পারবেন না তিনি। এরপর গত ২০ এপ্রিল ব্লুমবার্গের সাথে আলাপচারিতায় ট্রাম্প বলেছিলেন যে তিনি যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা কম। আবার ট্রাম্প বলেছিলেন, তিনি নিজেই ইরানের সঙ্গে চুক্তি সই করতে পাকিস্তানে যেতে পারেন। এদিকে ট্রাম্প বলেছিলেন, ইরান নাকি আমেরিকাকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দেবে। তবে ইরান এই দাবি পুরোপুরি খারিজ করে দেয়। এরপর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে বোমাবর্ষণ শুরু করবে আমেরিকা। তবে ট্রাম্প ফের একবার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে। এই আবহে ফের একবার 'ইউটার্ন' নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More