Donald Trump Latest Update: 'সবকিছু খুব তাড়াতাড়ি করা হবে', ইরানের সাথে চুক্তি করতে কি চাপ রয়েছে ট্রাম্পের ওপর?
Donald Trump Latest Update: পাকিস্তানে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসার কথা ইরান এবং আমেরিকার। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও এই আলোচনা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এরই মাঝে আবার আমেরিকার মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে।
Donald Trump Latest Update: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করে শান্তি আলোচনায় বসার জন্য তার ওপর কোনও চাপ নেই। ডেমোক্র্যাটিক পার্টিকে নিশানা করে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের মাঝখানে তারা যুক্তরাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করছে। উল্লেখ্য, পাকিস্তানে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসার কথা ইরান এবং আমেরিকার। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও এই আলোচনা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এরই মাঝে আবার আমেরিকার মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে। শান্তির বার্তা দিয়ে গদিতে বসা ট্রাম্প নিজেই দীর্ঘ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন আমেরিকাকে। তাঁর এই যুদ্ধের জেরে প্রাণ হারিয়েছেন অনেক মার্কিন সেনা। আর তাই রাজনৈতিক ভাবে সেই ইস্যুতে হাতিয়ার করে রিপাবলিকানদের পালটা চাপ দেওয়ার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা। ট্রাম্প বিরোধী বড় বড় মিছিল বেরিয়েছে আমেরিকার বিভিন্ন প্রান্তে। তবে ঘরোয়া রাজনীতিতে মাথা নত করতে নারাজ ট্রাম্প।
ইসলামাবাদে শান্তি আলোচনার আগে সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, 'আমি ভুয়ো খবরে পড়েছি যে, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য আমার ওপর চাপ রয়েছে। এটা একেবারেই ভুল। আমার ওপর কোনও চাপ নেই। যদিও সবকিছু খুব তাড়াতাড়ি করা হবে।' এরপরই ট্রাম্প দাবি করেন, 'ইরানের সঙ্গে আলোচনা ভালোই চলছে। ইরানের সঙ্গে এখন যে চুক্তি হয়েছে তা ওবামার আমলে হওয়া চুক্তির চেয়েও ভালো হবে।' প্রসঙ্গত, সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়, ইরানে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হওয়া নিয়ে ট্রাম্প খুবই উদ্বিগ্ন। এরপরই তাঁরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন। এসব প্রতিবেদনের ভিত্তিতে ট্রাম্পের বিরোধীরা দাবি করছেন, ইরানের সঙ্গে সমঝোতা করার জন্য মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ রয়েছে।
এই আবহে ট্রাম্পের অভিযোগ, বিরোধী ডেমোক্র্যাটরা ইরান যুদ্ধের সময় আমেরিকাকে দুর্বল করার চেষ্টা করছে। ট্রাম্প ডেমোক্র্যাটিক দলের সমালোচনা করে বলেন, ইরানের সঙ্গে আমেরিকা বর্তমানে যে চুক্তি করতে চলেছে তা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া যুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী সংঘাতের চেয়ে তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে। ট্রাম্প তাঁর পূর্বসূরিদেরও কটাক্ষ করে বলেন, ইরান ইস্যুতে তাদের 'সাহস ও দূরদর্শিতার' অভাব ছিল। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি বিষয়টি সঠিক উপায়ে সম্পন্ন করবেন।
এদিকে চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর অবরোধ প্রত্যাহার করা হবে না বলে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, যতদিন না দুই পক্ষ কোনও সমঝোতায় পৌঁছাচ্ছে, ততদিন পর্যন্ত হরমুজের বাইরে আমেরিকান অবরোধ সরবে না। ট্রাম্প লেখেন, 'এই অবরোধের জেরে ইরান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটা ইরানকে ধ্বংস করে দিচ্ছে। তেহরান প্রতিদিন প্রায় ৫০০ বিলিয়ন ডলার হারাছে। তাদের পক্ষে এই লোকসান বহন করা সম্ভব নয়।' এরই সঙ্গে ট্রাম্প আরও লেখেন, '... তাদের নৌবাহিনী শেষ হয়ে গেছে। এয়ার ডিফেন্স ধ্বংস হয়ে গেছে, এখন তাদের এয়ারফোর্স এবং ডিফেন্সের নামে কিছুই নেই।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


