Iran War Impact on HAL: ইরান যুদ্ধের জেরে ভারতকে সামরিক সরবরাহ করতে পারছে না ইজরায়েল, জানাল হ্যাল

প্রতিবেদন অনুসারে, হ্যাল প্রধান বলেছিলেন যে ইরানের বোমা হামলার কারণে ইজরায়েলের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, দেশীয় যুদ্ধবিমান 'তেজস'-এর রাডার, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং হেলমেট-মাউন্টেড ডিসপ্লে ইজরায়েল থেকেই কেনা হয়ে থাকে।

Published on: Apr 3, 2026, 10:27:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানের সাথে চলমান সংঘাতের কারণে ইজরায়েল থেকে ভারতে সামরিক সরবরাহ বিলম্বিত হতে পারে বলে জানালেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ডিকে সুনীল। তবে তিনি আশ্বস্ত করে বলেন, চলতি বছরের চাহিদা মেটানোর জন্য ভারতের কাছে পর্যাপ্ত সামরিক সরবরাহ মজুত রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, সুনীল বলেছিলেন যে ইরানের বোমা হামলার কারণে ইজরায়েলের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, দেশীয় যুদ্ধবিমান 'তেজস'-এর রাডার, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং হেলমেট-মাউন্টেড ডিসপ্লে ইজরায়েল থেকেই কেনা হয়ে থাকে।

ইরানের বোমা হামলার কারণে ইজরায়েলের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। (AFP)
ইরানের বোমা হামলার কারণে ইজরায়েলের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। (AFP)

এদিকে হ্যালের বহু কর্মী ইজরায়েলে কাজ করছিলেন এর আগে। তবে ইরান যুদ্ধের আবহে সেই সব কর্মীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। হ্যাল প্রধান আশা করছেন যে যুদ্ধ শেষ হওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ইজরায়েল শীঘ্রই বকেয়া সরবরাহের দ্রুত ভারতে পাঠাতে পারবে। এদিকে ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে হ্যাল এখন ক্যাটস ওয়ারিয়রের বিকাশে বেশি মনোনিবেশ করছে। এই ড্রোনটি নীচু হয়ে উড়তে পারে এবং অস্ত্র বহন করতে সক্ষম। এই ক্যাটস ওয়ারিয়রের একটি ৩ টন ওজনের প্রোটোটাইপ তৈ করা হচ্ছে। ভবিষ্যতে যথাক্রমে ৫ এবং ৭ টনের মডেলও তৈরি করবে হ্যাল। হ্যাল প্রধান জানিয়েছেন, ক্যাটস ওয়ারিয়র প্রকল্পটির অর্থায়ন করছে হ্যাল নিজেরাই। এর যন্ত্রাংশ এবং ফিউজলেজগুলি বর্তমানে প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে।

এদিকে তেজস এমকে১এ যুদ্ধবিমান ডেলিভারিতে বেশ দেরি করেছে হ্যাল। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান খোদ। তবে এই নিয়ে হ্যালের বক্তব্য, সময় মতো বিমানের ইঞ্জিন পাঠাচ্ছে না আমেরিকার 'জিই অ্যারোস্পেস'। মার্কিন সংস্থাটি নাকি হ্যালকে আস্বস্ত করেছে, জুন থেকে ডিসেম্বরের মধ্যে ২০টি ইঞ্জিন সরবরাহ করা হবে। আগামী মাসে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে বৈঠক হওয়ার কথা হ্যালের। সেখানে তেজস সরবরাহের ইস্যুতে কথা হবে দুই পক্ষের। এদিকে বায়ুসেনার কাছে থাকা তেজস সম্প্রতি 'গ্রাউন্ড' করা হয়েছিল রক্ষণাবেক্ষণের জন্য। এই নিয়ে হ্যালের সুনীল জানান, বিমানের ব্রেকিং সফটওয়্যারে ত্রুটি পাওয়া গেছে, যা এখন পুরোপুরি সংশোধন করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে ফের আকাশে উড়বে বায়ুসেনার বিমানগুলি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More