Iran War Impact on Oil & Share Market: ইরান যুদ্ধের আবহে ১০০ ডলার পার তেল, কমল সোনার দাম, ২৪০০ পয়েন্ট পতন সেনসেক্সে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। ব্লুমবার্গের মতে, ব্রেন্ট ক্রুডের দাম ২৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৮.৭৩ ডলার ছুঁয়ে ফেলেছিল। যা ২০২০ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ। এদিকে টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ শতাংশে লাফিয়ে উঠেছে।
ইরান যুদ্ধের আবহে মূল্যস্ফীতির আশঙ্কা ক্রমেই গ্রাস করছে গোটা বিশ্বকে। একদিকে তেলের দাম বেড়ে চলেছে। অপরদিকে সোনার দামও কমেছে বিগত কয়েকদিনে। আজ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে ইরান যুদ্ধ। এই আবহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। ব্লুমবার্গের মতে, ব্রেন্ট ক্রুডের দাম ২৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৮.৭৩ ডলার ছুঁয়ে ফেলেছিল। যা ২০২০ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ। এদিকে টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ শতাংশে লাফিয়ে উঠেছে। সিঙ্গাপুরে সকালে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে ৫১২৪.৪৮ ডলারে নেমেছিল। রুপো প্রতি আউন্সে দাম ১.৬ শতাংশ কমে ৮৩.২২ ডলারে ঠেকেছিল। এদিকে আজ ভারতীয় শেয়ার বাজারে লেনদেন চালু হতেই সেনসেক্স প্রায় ২৪০০ পয়েন্ট পড়ে গিয়েছিল।

ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ব জুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রসঙ্গত, ইরান যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে আইআরজিসি। তাই হরমুজ প্রণালীতে শ'য়ে শ'য়ে ট্যাঙ্কার আটকে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম রকেট গতিতে উর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার 'ছাড়' দেয় আমেরিকা। ওয়াশিংটনের তরফ থেকে বলা হয়েছে, ইতিমধ্যেই যে রাশিয়ান তেল সাগরে রয়েছে, তা কিনতে পারে ভারতীয় শোধনাগারগুলি। এদিকে দেশে ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। তবে তেলের দাম বাড়ানো হবে না বলে সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
ভারতীয় শোধনাগারগুলি প্রতিদিন প্রায় ৫.৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়া করে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, ভারতের অপরিশোধিত চাহিদার ৪০ শতাংশ পর্যন্ত মেটাতে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। রিপোর্ট অনুযায়ী, জানুয়ারিতে ভারতে অপরিশোধিত রাশিয়ান তেল আমদানি কমে দৈনিক ১.১ মিলিয়ন ব্যারেল হয়েছে। ২০২২ সালের নভেম্বরের পরে যা সর্বনিম্ন। সূত্রটি জানিয়েছে যে ফেব্রুয়ারিতে অবশ্য রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির হার ৩০ শতাংশে ফিরে এসেছে। দুটি শোধনাগারের সূত্র জানিয়েছে, ভারতীয় রিফাইনারগুলি রাশিয়ান অপরিশোধিত তেল বিক্রি করা ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে রাশিয়ার তেল কেনার হার বৃদ্ধির বিষয়টি সরকারের নির্দেশনার উপর নির্ভর করবে। কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত যদি ফের রাশিয়ার তেল কেনা বাড়ায়, তাহলে তিনি ফের শুল্ক চাপাবেন ভারতের ওপরে। যদিও বা ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ বলে ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। এদিকে বিশ্ববাজারে তেলের দামে আগুন লাগার আশঙ্কা দেখা দিতেই নিজের আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন ট্রাম্প। এদিকে আগেই রাশিয়া জানিয়েছে, তারা ভারতে তেল পাঠাতে প্রস্তুত। ভারতীয় জলসীমায় অ-রাশিয়ান জাহাজে প্রায় ৯.৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল রয়েছে এবং কয়েক দিনেই তা ভারতে পৌঁছাতে পারে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











