Iran War: বাগদাদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, UAE-র উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা, এখনও পর্যন্ত আমেরিকার কতজন সেনা নিহত?

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এর জেরে সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তিনটি ড্রোন ও চারটি রকেট নিক্ষেপ করা হয়েছিল মার্কিন দূতাবাস লক্ষ্য করে। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে, যার জেরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

Published on: Mar 17, 2026, 09:38:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরান যুদ্ধে সংঘাত অব্যাহত। এই আবহে আজ ভোররাতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ২৩ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। এদিকে বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। এর জেরে সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তিনটি ড্রোন ও চারটি রকেট নিক্ষেপ করা হয়েছিল মার্কিন দূতাবাস লক্ষ্য করে। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে, যার জেরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। ( via REUTERS)
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। ( via REUTERS)

এদিকে কাতারের দোহাতে ফের বিস্ফোরণ শোনা গিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ফের হামলা চালিয়েছে ইরান। সেখানে ইরানি ড্রোন এবং মিসাইল প্রতিহত করতে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতি কর্তৃপক্ষ। তাদের দাবি, গতরাতে ৬টি ব্যালিস্টিক মিসাইল এবং ২১টি ড্রোন প্রতিহত করেছে তারা। আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ১৫টি ক্রুজ মিসাইল, ৩০৪টি ব্যালিস্টিক মিসাইল এবং ১৬২৭টি ড্রোন আটকেছে তারা। এই সব হামলায় ২ আমিরাতি সেনা সদস্য শহিদ হয়েছেন। এছাড়া ৫ জন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৪৫ জন।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান যুদ্ধ চলাকালীন পশ্চিম এশিয়ায় এখনও পর্যন্ত ১৩ জন সেনা প্রাণ হারিয়েছেন। এদিকে এখনও পর্যন্ত প্রায় ২০০ জন সেনা জখম হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। মার্কিন সেনায় অধিকাংশ হতাহতের ঘটনা ইরানি ড্রোন হামলার জেরে হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়েছে মিসাইল এবং ড্রোন। এছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমানের মতো পশ্চিম এশিয়ার দেশগুলির ওপরও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরাক এবং সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবু ধাবির বহু হোটেল, ভবন, বন্দরে হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ের বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানি মিসাইলের আঘাতে। এমনকী দুবাইয়ের বিমানবন্দরেও আছড়ে পড়েছে ইরানের মিসাইল। দুবাইয়ে মেরিনার টাওয়ার, বিলাসবহুল পাম জুমেইরা এলাকার ফেয়ারমন্ট দ্য পাম হোটেল, বুর্জ আল আরব হোটেল থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। যদিও এই সব জায়গায় হামলার বিষয়টি সরকারি ভাবে স্বীকার করছে না আমিরাতি সরকার।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More