Iran War Latest Update: 'ভারতীয় নৌবাহিনীর অতিথির ওপর হামলা চালানোর জন্য চড়া মূল্য দিতে হবে আমেরিকাকে'

ইরানের বিদেশমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি বলেছেন, 'ভারতীয় নৌবাহিনীর অতিথি জাহাজ ফ্রিগেট দেনাকে বিনা সতর্কবার্তায় আন্তর্জাতিক জলসীমায় আক্রমণ করা হয়েছে। আমার বক্তব্যটি মনে রাখবেন - মার্কিন যুক্তরাষ্ট্র যে উদাহরণ স্থাপন করেছে তার জন্য তারা গভীর অনুশোচনায় ভুগবে।'

Published on: Mar 05, 2026 1:55 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় ডুবেছে ইরানি রণতরী। এই নিয়ে এবার বিবৃতি প্রকাশ করে তোপ দাগল ইরান। ইরান এই হামলাকে নৃশংসতা বলে অভিহিত করেছে। তেহরান আরও বলে, 'ভারতীয় নৌবাহিনীর অতিথি'র ওপর হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। সেই জাহাজে প্রায় ১৮০ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাতে অন্তত ৮৭ জন উদ্ধার করা হয়েছিল। ইরানের বিদেশমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি বলেছেন, 'ভারতীয় নৌবাহিনীর অতিথি জাহাজ ফ্রিগেট দেনাকে বিনা সতর্কবার্তায় আন্তর্জাতিক জলসীমায় আক্রমণ করা হয়েছে। আমার বক্তব্যটি মনে রাখবেন - মার্কিন যুক্তরাষ্ট্র যে উদাহরণ স্থাপন করেছে তার জন্য তারা গভীর অনুশোচনায় ভুগবে।'

ইরানের বিদেশমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি বলেছেন, ভারতীয় নৌবাহিনীর অতিথি জাহাজ ফ্রিগেট দেনাকে বিনা সতর্কবার্তায় আন্তর্জাতিক জলসীমায় আক্রমণ করা হয়েছে। (AP)
ইরানের বিদেশমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি বলেছেন, ভারতীয় নৌবাহিনীর অতিথি জাহাজ ফ্রিগেট দেনাকে বিনা সতর্কবার্তায় আন্তর্জাতিক জলসীমায় আক্রমণ করা হয়েছে। (AP)

উল্লেখ্য, মার্কিন হামলায় ধ্বংস হওয়া ইরানি জাহাজটি সম্প্রতি ভারতে আয়োজিত একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছিল। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ ওয়াশিংটনে বলেন, একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে আন্তর্জাতিক জলসীমায় ইরানের এই যুদ্ধজাহাজটি ডুবিয়ে দিয়েছে। ওই জাহাজে একটি হেলিকপ্টারও ছিল। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, চলতি যুদ্ধে এখনও পর্যন্ত কমপক্ষে ১৭টি ইরানি নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দিয়েছে আমেরিকা।

ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এরই মাঝে ভারতে নৌমহড়ায় অংশ নেওয়া এর ইরানি রণতরীকে আন্তর্জাতিক জলসীমায় ধ্বংস করে আমেরিকা। তাতে অন্তত ৮৭ জন ইরানি নাবিকের মৃত্যু ঘটেছে। শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের এই শ্রীলঙ্কা উপকূলে দেয় মার্কিন সাবমেরিন। ইরানের সেই যুদ্ধজাহাজ ভারতের আন্তর্জাতিক নৌমহড়া 'মিলন'-এ অংশ নিয়েছিল। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া হয়েছিল বিশাখাপত্তনম বন্দরে। এই আবহে ভারতীয় বন্দরের ব্যবহার নিয়ে প্রাক্তন মার্কিন সেনা কর্তার দাবি ঘিরে জল্পনা ছড়িয়েছিল।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের হামলার পর থেকেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যু হয়। সেই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং ইরানি বিপ্লবী গার্ড কোরের প্রধানেরও মৃত্যু ঘটে। পশ্চিম এশিয়ার একাধিক দেশ জুড়ে ইরান হামলা চালিয়েছে। বাহারিন থেকে শুরু করে দুবাই, সৌদি, কাতার, কুয়েতে মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। এই আবহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলায় আমেরিকার বেশ কয়েকজন সৈনিক নিহত হয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে একাধিক দেশে মার্কিন দূতাবাস এবং সিআইএ স্টেশনেও হামলা চালিয়েছে ইরান। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বি২ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানের একাধিক রণতরী তারা ধ্বংস করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প নিজে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি'র সদর দফতর ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনও ট্যাঙ্কার পার হতে দেবে না তারা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More