Iran's 10 Demands Details: এ তো যেন ইরানের 'জয়'! তেহরানের কোন ১০ শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি আমেরিকা?
আগামী ১০ এপ্রিল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা। তবে ঠিক কবে থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে তা স্পষ্ট নয়। অবশ্য জানা গিয়েছে, এই চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালী' পুনরায় খুলে দেওয়া হবে।
আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। এরই সঙ্গে তেহরান জানিয়েছে, তারা যে ১০ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিল, তা আমেরিকা মেনে নিয়েছে। এই আবহে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। এই আবহে আগামী ১০ এপ্রিল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা। তবে ঠিক কবে থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে তা স্পষ্ট নয়। অবশ্য জানা গিয়েছে, এই চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালী' পুনরায় খুলে দেওয়া হবে।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এখান থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি ইরানের সামরিক ব্যবস্থাপনায় হবে। নতুন পরিকল্পনার আওতায় ইরান ও ওমান উভয়কেই এই নৌপথ দিয়ে যাওয়া জাহাজের ওপর 'টোল' আরোপ করার অনুমতি দেওয়া হতে পারে। ইরান এই অর্থ যুদ্ধ হওয়া ধ্বংসলীলার ক্ষতপূরণ হিসেবে ব্যবহার করবে। যুদ্ধ বন্ধের জন্য ইরানের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে এই অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের বাজেয়াপ্ত করা সম্পদ ফিরিয়ে দেওয়া।
ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, আমেরিকা যে ১০ শর্ত মেনে নিয়েছে, সেগুলি হল:
- সব ধরনের আগ্রাসন বন্ধ
- হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকবে
- ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্প মেনে নেওয়া
- সব ধরনের প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা
- সব ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা
- রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যে সকল প্রস্তাবনা পেশ করা হয়েছে, তা বাতিল করা
- আইএইএ বোর্ড অফ গভর্নর যে প্রস্তাবনা পাশ করিয়েছে, তা বাতিল করা
- ইরানকে ক্ষতিপূরণ দেওয়া
- যুদ্ধে লিপ্ত মার্কিন বাহিনীকে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রত্যাহার করা
- ইসলামিক রেজিস্ট্যান্স অফ লেবানন সহ সবার সঙ্গে যুদ্ধ বন্ধ করা।
যুদ্ধবিরতির পরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি অনুমোদন করেছে। বিবৃতিতে বলা হয়, ১০ এপ্রিল থেকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের বক্তব্য, আমাদের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে, এবং যদি শত্রু সামান্যতম ভুল করে তবে পূর্ণ শক্তিতে তাদের প্রতিহত করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে রাজি হয়, তাহলে যুক্তরাষ্ট্র অবিলম্বে ইরানে হামলা বন্ধ করবে। ট্রাম্প আরও লিখেছেন, 'সমস্যাটি' এখন সমাধানের কাছাকাছি। এদিকে ট্রাম্প মুখে যাই বলুক, ইরানের কথা মতো যদি এই সব শর্ত আমেরিকা মেনে নিয়ে থাকে, তাহলে আদতে তা তেহরানেরই 'জয়' বলে বিবেচিত হবে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











