Iran's Security Head Larijani Dead: জোর ধাক্কা খেল ইরান, ইজরায়েলি হামলায় প্রাণ গেল ট্রাম্পকে ধমকি দেওয়া লারিজানির
রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলিরেজা বায়েতও প্রয়াত হয়েছেন ইজরায়েল হামলায়। লারিজানির ওপর ইজরায়েলি হামলার সময় তাঁর সঙ্গেই ছিলেন আলিরেজা। এছাড়া বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ইরান।
ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছিলেন তিনি। প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পরে ইরানের 'মুখ' হয়ে উঠেছিলেন আলি লারিজানি। তবে ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি মারা গিয়েছেন ইজরায়েলি হামলায়। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলিরেজা বায়েতও প্রয়াত হয়েছেন ইজরায়েল হামলায়। লারিজানির ওপর ইজরায়েলি হামলার সময় তাঁর সঙ্গেই ছিলেন আলিরেজা। এছাড়া বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ইরান।
ইরানে একের পর এক শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারালেও যুদ্ধ তারা থামাচ্ছে না। গতকাল নতুন করে মার্কিন ঘাঁটি এবং ইজরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে আইআরজিসি। এই আবহে গতকালও ইজরায়েলে হামলা চালায় ইরান। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া কাতারেও ইরান হামলা জারি রেখেছ। এই আবহে কাতার দাবি করে, ইরানের হামলা সফল ভাবে প্রতিহত করেছে তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাতেও ফের হামলা চালিয়েছে ইরান। সেখানে ইরানি ড্রোন এবং মিসাইল প্রতিহত করতে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতি কর্তৃপক্ষ। এই আবহে গতকাল আবুধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে শুধু ইরান নয়, ইজরায়েলের ওপর গতকাল হামলা চালিয়েছে হিজবুল্লাও। লেবাননের দক্ষিণে খিয়াম শহরে ইজরায়েলি সেনাকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লা জঙ্গিরা। এছাড়াও সীমান্ত এলাকাতেও ইজরায়েলিদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লা। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আবার বিমানবন্দরের কাছে হামলা চালায় ইজরায়েলি বায়ুসেনা। এদিকে ইরাকের বাগদাদে ইরানপন্থী জঙ্গিদের ওপর হামলা চালিয়েছিল আমেরিকা। সেই হামলায় ৪ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


