Ali Khamenei's funeral: ৩০০০ কবর খুঁড়ে প্রস্তুত ইরান! খামেনেইয়ের শেষকৃত্যে গণমৃত্যুর আশঙ্কা? প্রকাশ্যে গোপন চিঠি
Ali Khamenei's funeral: ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, অনুমান করা হচ্ছে, আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত হতে পারেন ২ কোটি মানুষ। সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে।
Ali Khamenei's funeral: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যুর প্রায় চার মাস পর অবশেষে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে। গত শুক্রবার থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে তেহরান-সহ ইরানের বেশ কয়েকটি বড় শহরে। আর খামেনেইয়ের এই শেষকৃত্যের অনুষ্ঠানকে কেন্দ্র করেই আরও হাজার হাজার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখছে ইরান। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে জার্মান সংবাদপত্র 'ওয়েল্ট।'

জার্মান সংবাদপত্র 'ওয়েল্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের রেড ক্রেসেন্ট এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা সংগঠনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট মহম্মদ রেজা আরেফকে পাঠানো একটি গোপন চিঠিকে সতর্কত করা হয়েছে যে খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামবে, তার জেরেই ১৫০০ থেকে ৩০০০ মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকছে। ইরানে এই মুহূর্তে তীব্র গরম৷ প্রতিদিনই তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। এই অসহনীয় গরমের ভিতরে খামেনেইয়ের শেষকৃত্যে অংশ নিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা বা ভিড়কে কেন্দ্র করে বড়সড় কোনও বিপর্যয় ঘটতে পারেই বলেই ধারণা ইরানের আধিকারিকদের। জানা গেছে, মৃত ও নিখোঁজদের অনুসন্ধানে একটি বিশেষ ইউনিটও গঠন করা হয়েছে এবং তেহরানের বেহেশত-ই জাহরা কবরস্থানে হাজার হাজার কবরও খোঁড়া হয়েছে। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
তেহরান পুরসভার এক কর্মী ওয়েল্ট সংবাদপত্রকে জানিয়েছেন, 'কবরগুলো সত্যিই প্রস্তুত করা হয়েছে।' তাঁর কথায়, 'দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বলা হয়েছে ৩০০০ জনের যদি মৃত্যু হয় তাতেও কোনও সমস্যা হবে না। কারণ এত বিশাল জনসমাগম ও প্রচণ্ড গরমে কী ঘটবে কেউ জানে না।' খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান শনিবার তেহরান থেকে শুরু হয়েছে। এরপর কোম, ইরাকের নাজাফ ও কারবালা শহর পেরিয়ে মাশহাদে তা শেষ হবে। তারপর বৃহস্পতিবার সমাহিত করা হবে তাঁকে।
কড়া নিরাপত্তা ও প্রস্তুতি
'ওয়েল্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, অনুমান করা হচ্ছে, খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত হতে পারেন ২ কোটি মানুষ। সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে। যাতায়াতের জন্য হাজার হাজার বাস, বিমান পরিষেবা, রান্নার ব্যবস্থা, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই কয়েকদিনের প্রস্তুতি সারার জন্য তেহরানের জন্য দেড় কোটি ইউরো এবং কোম ও মাশহাদের জন্য আরও পাঁচ কোটি ইউরো করে বরাদ্দ হয়েছে। সব মিলিয়ে খামেনেইয়ের শেষকৃত্য বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শেষকৃত্যে পরিণত হতে চলেছে। শুধু তাই নয়, শেষকৃত্যের এই অনুষ্ঠানে সর্বাধিক মানুষের মৃত্যুরও আশঙ্কা করছে সেখানকার প্রশাসন।
অতীতে বিপর্যয়
অবশ্য ইরানের ইতিহাসে বড় কোনও নেতার শেষকৃত্যে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস-এর কুর্দ বাহিনীর কম্যান্ডার কাসেম সোলেইমানির। কারমান শহরে সোলেইমানির শেষকৃত্যে যোগ দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষ। শেষ পর্যন্ত প্রবল ভিড়ের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় মৃত্যু হয় ৫৬ জনের। আহত হন ২০০ জনের বেশি মানুষ। এর আগে ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির শেষকৃত্যেও ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। যার জেরে অন্তত আটজনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনার থেকে শিক্ষা নিয়েই ইরান এবার আগে থেকে প্রস্তুত থাকছে বলে মনে করা হচ্ছে।
E-Paper

