IS Terrorist Dental Student Arrested: পুলিশের জালে ডেন্টালের পড়ুয়া আইএস জঙ্গি, অনলাইনে নিত কট্টরপন্থার ক্লাস
উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখা জানিয়েছে, ইসলামিক স্টেটের সঙ্গে যোগ ছিল ধৃত ডাক্তারি পড়ুয়ার। ইন্টারনেট মাধ্যমে জঙ্গি সংগঠনে যোগদান করেছিল সে। ধৃত যুবকের নাম হরিশ আলি। বয়স মাত্র ১৯ বছর। এই হরিশ আলির বাড়ি উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়।
দিল্লি বিস্ফোরণের আগে ডাক্তারদের জঙ্গি মডিউলের পর্দা ফাঁস হয়েছিল। আর এবার উত্তরপ্রদেশ থেকে জঙ্গি যোগ থাকার অভিযোগে গ্রেফতার করা হল এক ডাক্তারি (ডেন্টাল) পড়ুয়াকে। উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখা জানিয়েছে, ইসলামিক স্টেটের সঙ্গে যোগ ছিল ধৃত ডাক্তারি পড়ুয়ার। ইন্টারনেট মাধ্যমে জঙ্গি সংগঠনে যোগদান করেছিল সে। ধৃত যুবকের নাম হরিশ আলি। বয়স মাত্র ১৯ বছর। এই হরিশ আলির বাড়ি উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়।

এর আগে ইসলামি স্টেট হ বহু কট্টরপন্থী জঙ্গি সংগঠন অনলাইনের মাধ্যমে যুবকদের নিজেদের দলে নিয়েছে ভারতে। সেই অনলাইন নিয়োগ মডিউলের তদন্ত চালাতে গিয়েই এই ডাক্তারি পড়ুয়ার খোঁজ পায় পুলিশ। এই আবহে আজ মোরাদাবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। এই হরিশ আলি নাকি ইনস্টাগ্রামে গ্রুপ তৈরি করে জিহাদি মানসিকতা ছড়ানোর সেশন নিত। তার বিরুদ্ধে ইউএপিএ-র ধারায় মামলা রুজু করা হয়েছে।
এর আগে মার্চ মাসেই দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গ্রেফতার করা হয়েছিল ৬ জনকে। পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মতাদর্শ প্রচারের অভিযোগ ছিল ধৃতদের বিরুদ্ধে। সেই ঘটনায় ধৃতরা হল- শাভেজ ওরফে জিহাদি (বয়স ২০ বছর), মহম্মদ জুনায়েদ (বয়স ২৩ বছর), মহম্মদ ফারদিন (বয়স ২২ বছর), ইকরাম আলি (বয়স ৩৬ বছর), ফজরু দাফেদার (বয়স ৪৬ বছর) এবং মহম্মদ জাভেদ (বয়স ৪৫ বছর)। ছয়জনই রাজাপুর ব্লকের অন্তর্গত নাহাল গ্রামের বাসিন্দা।
শাভেজ এই গ্রুপের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ। নাহালের একটি মুদি দোকানে কাজ করে। জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে এই শাভেজ জানিয়েছে যে সে সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো দেখেছিল এবং সেখান থেকেই জইশ-ই-মহম্মদ এবং ফারহাতুল্লাহ ঘোরিকে অনুসরণ করতে শুরু করেছিল। পরে সেই জঙ্গি সংগঠনের ভিডিয়ো অন্য পাঁচ সন্দেহভাজনদের কাছেও পাঠিয়েছিল সে। উল্লেখ্য, বিগত দিনে ভারতে একাধিক পাকিস্তানি গুপ্তচর এবং বিদেশি জঙ্গি যোগ থাকা যুবকরা ধরা পড়েছে। এর মধ্যে সমাজের নিম্ন স্তরের সাধারণ মানুষ থেকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররাও রয়েছে। অনলাইনের মাধ্যমে পাকিস্তান কিংবা কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলি ভারতের যুবকদের নিয়োগ করছে। এই আবহে অনলাইন নজরদারিতে বিশেষ জোর দিচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


