iPhone 18 Pro Snatched: ‘এটা কী আইফোন ১৮?’ তরুণী হ্যাঁ বলতেই সর্বনাশ, চোখের পলকে ফোন ছিনতাই ২ দুষ্কৃতীর

iPhone 18 Pro Snatched: শাকেত গুপ্তা জানিয়েছেন, ফোনটি মাত্র তিন দিন আগে কেনা হয়েছিল। একধাক্কায় অনেকটা টাকা বেরিয়ে গিয়েছিল তাতে।

Published on: Sep 22, 2026, 23:10:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

iPhone 18 Pro Snatched: মাত্র তিন দিন আগে কেনা ব্র্যান্ড-নিউ আইফোন ১৮ প্রো (iPhone 18 Pro) হাত থেকে কেড়ে নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। গ্রেটার নয়ডা (Greater Noida)ওয়েস্টে এক তরুণীর সঙ্গে ঘটা এই অভিনব ও দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

চোখের পলকে আইফোন ১৮ প্রো ছিনতাই ২ দুষ্কৃতীর (সৌজন্যে এক্স)
চোখের পলকে আইফোন ১৮ প্রো ছিনতাই ২ দুষ্কৃতীর (সৌজন্যে এক্স)

ঘটনার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী তরুণী শুভি ভাণ্ডারী (Shubhi Bhandari) ই-রিকশায় চেপে কর্মস্থলে যাচ্ছিলেন। এরই মাঝে অনলাইন পেমেন্ট করার জন্য তিনি তার ফোনটি হাতে বের করেছিলেন। সেই সময় হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে চড়ে তাঁর পিছন পিছন আসে। শুভী জানিয়েছেন, প্রথমে তাঁর ঠিকানা জানতে চায় ওই দুই যুবক। এর পর তাঁর হাতে থাকা ফোনের দিকে নজর যায় তাদের। প্রশ্ন করে, ‘এটা কী নতুন আইফোন?’ তরুণী ‘হ্যাঁ’ বলতেই আর দেরি করেনি তারা। মুহূর্তের মধ্যে তরুণীর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী।

শুভির স্বামী শাকেত গুপ্তা জানিয়েছেন, ফোনটি মাত্র তিন দিন আগে কেনা হয়েছিল। একধাক্কায় অনেকটা টাকা বেরিয়ে গিয়েছিল তাতে। ফলে নতুন ফোনটি এভাবে ছিনতাই হওয়ায় পরিবারে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে, দুষ্কৃতীরা ফোনটি ছিনিয়ে নেওয়ার আগে সেটি নতুন মডেল কি না, তা জেনে নেওয়ায় বিষয়টি নিয়ে আরও চিন্তিত পরিবার। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, সকালের ব্যস্ত সময়ে প্রধান সড়কগুলোতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি না থাকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। বর্তমানে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং সিসিটিভি ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে, সকালের ব্যস্ত সময়ে প্রধান রাস্তাগুলিতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি কম থাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে পরিবার। তাঁদের দাবি, এমন পরিস্থিতিতে ছিনতাইয়ের মতো ঘটনা নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

উল্লেখ্য, ভারতের বাজারে নতুন আইফোন ১৮ প্রো মডেলটির দাম শুরু ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা থেকে। সর্বোচ্চ ৩ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা দাম।