Israel Attacks Iran: ইরানে হামলা ইজরায়েলের, তেহরানে উড়ছে ধোঁয়া, জরুরি অবস্থা জারি

রিপোর্ট অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে ২০২৫ সালেও ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই সময় আমেরিকাও ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তবে সাম্প্রতিককালে নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মাঝে ইজরায়েল হামলা চালিয়ে দিল ইরানে।

Published on: Feb 28, 2026, 12:17:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানে হামলা চালাল ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে ২০২৫ সালেও ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই সময় আমেরিকাও ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তবে সাম্প্রতিককালে নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মাঝে ইজরায়েল হামলা চালিয়ে দিল ইরানে। উল্লেখ্য, একদিন আগেই ইজরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই সফরে ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন। আর মোদী ইজরায়েল থেকে ফিরতেই ইরানে হামলা করল নেতানিয়াহুর দেশ।

ইরানের রাজধানী তেহরানে ধোঁয়া উঠতে দেখা গেছে। (AP)
ইরানের রাজধানী তেহরানে ধোঁয়া উঠতে দেখা গেছে। (AP)

উল্লেখ্য, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ফের একবার আলোচনার টেবিলে বসেছিল ইরান এবং আমেরিকার। তবে তারই মধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের সম্ভাবনা যেন ক্রমেই বাড়ছে। এই আবহে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি পরমার্শমূলক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয়দের ইরান ছাড়তে বলেছে। এর আগে যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ায় গত জানুয়ারিতেও ইরানে থাকা ভারতীয়দের দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে সোমবারই ইজরায়েলে যাওয়ার কথা ছিল মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর। এর আগেই ইরানে হামলা চালাল ইজরায়েল। তেহরানের একাধিক জায়গায় ইজরায়েলি মিসাইল আছড়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে।

রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে বর্তমানে। আমেরিকার দু'টি বিমানবাহী রণতরী, শতাধিক যুদ্ধবিমান, এক ডজন যুদ্ধজাহাজ আছে ইরানের কাছাকাছি। ওপেন সোর্স ট্র্যাকিং দেখা গিয়েছে যে, ১৫০টিরও বেশি কার্গো ফ্লাইট অস্ত্র এবং গোলাবারুদ বহন করে নিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যে। বেশ কয়েকটি এফ-২২, এফ-৩৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানকে ওই এলাকার দিকে যেতে দেখা গেছে। এরই সঙ্গে বেশ কয়েকটি জ্বালানী ভরানোর ট্যাঙ্কার বিমানও দেখা গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা সৈনিকদেরও সরিয়ে নেওয়া হচ্ছে সেখান থেকে। মার্কিন হামলা হলে ইরানের পালটা জবাবের আশঙ্কাতেই এই পদক্ষেপ আমেরিকা করছে বলে মনে করা হচ্ছে। এরই মাঝে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে চলেছেন ইরানকে। পালটা হুঁশিয়ারি শোনা যাচ্ছে ইরানের তরফ থেকেও। সঙ্গে আলোচনা সফল করার বার্তাও দিচ্ছে তেহরান। এরই মাঝে ইরানে হামলা চালিয়ে দিল ইজরায়েল। এরই সঙ্গে পালটা হামলার জন্য আগেভাগে জরুরি অবস্থা জারি করেছে তারা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More