Israel on Iran-US Ceasefire: পুরোপুরি যুদ্ধ বন্ধে নারাজ ইজরায়েল, ইরান-US যুদ্ধবিরতির একটি শর্তে বেঁকে বসলেন নেতানিয়াহু

ইরান এর আগে বলে, তাদের ১০ শর্তে আমেরিকা রাজি হওয়ায় যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়েছে। সেই ১০ শর্তের একটি ছিল লেবাননের ওপর অবিলম্বে হামলা বন্ধ করা হবে। তবে লেবানন ইস্যুতে ইজরায়েল বেঁকে বসেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও দাবি করেছিলেন, এই সংঘর্যবিরতি লেবানন সহ সর্বত্র কার্যকর হবে।

Published on: Apr 08, 2026 9:06 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দাবি করা হচ্ছিল, ইজরায়েলের কথাতেই নাকি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিল আমেরিকা। সেই আমেরিকা ইরানের সাথে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই আবহে এবার মুখ খুলল ইজরায়েল। এই যুদ্ধবিরতিতে তারা সম্মত। তবে এরই সঙ্গে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, 'লেবাননের সঙ্গে কোনও যুদ্ধবিরতি নয়'। উল্লেখ্য, ইরান এর আগে বলে, তাদের ১০ শর্তে আমেরিকা রাজি হওয়ায় যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়েছে। সেই ১০ শর্তের একটি ছিল লেবাননের ওপর অবিলম্বে হামলা বন্ধ করা হবে। তবে লেবানন ইস্যুতে ইজরায়েল বেঁকে বসেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও দাবি করেছিলেন, এই সংঘর্যবিরতি লেবানন সহ সর্বত্র কার্যকর হবে।

এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়, দাবি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (REUTERS)
এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়, দাবি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (REUTERS)

যুদ্ধবিরতির পরে এক বিবৃতি প্রকাশ করে ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, 'আমেরিকা, ইজরায়েল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বের জন্য ইরান যাতে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি না হয়ে ওঠে, তা নিশ্চিত করার যে প্রচেষ্টা আমেরিকা করছে, তাকে ইজরায়েলও সমর্থন করে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জানিয়েছে যে, আসন্ন আলোচনায় ইজরায়েল এবং ইজরায়েলের আঞ্চলিক মিত্রদের অভিন্ন লক্ষ্যগুলো অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।'

উল্লেখ্য, লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী তেহরানের মদতপুষ্ট। গাজা যুদ্ধের সময়ও ইজরায়েলের ওপর হামলা চালিয়েছিল তারা। এরপর ইরান যুদ্ধ চলাকালীনও গত ২ মার্চ ইজরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিল তারা। এই আবহে হিজবুল্লাহকে এখন ছেড়ে দিতে নারাজ ইজরায়েল। এদিকে ইরান-মার্কিন যুদ্ধবিরতির খবর সামনে আসতেই মুখ খুলেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইকে উদ্ধৃত করে তারা বলে, 'শত্রুদের আমরা নতজানু হতে বাধ্য করব।' সেই বার্তার সঙ্গে তারা যে ছবিটি পোস্ট করেছে, তাতে আমেরিকা এবং ইজরায়েলি পতাকা ছেঁড়া। সরাসরি যুদ্ধবিরতি নিয়ে হিজবুল্লাহ কোনও মন্তব্য করেনি।

এদিকে ইরান দাবি করেছে, তাদের ১০টি শর্ত আমেরিকা মেনে নিয়েছে বলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। তা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই যুদ্ধবিরতে আদতে তেহরানের বিজয়। ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, আমেরিকা যে ১০ শর্ত মেনে নিয়েছে, সেগুলি হল: সব ধরনের আগ্রাসন বন্ধ; হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকবে; ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্প মেনে নেওয়া; সব ধরনের প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা; সব ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা; রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যে সকল প্রস্তাবনা পেশ করা হয়েছে, তা বাতিল করা; আইএইএ বোর্ড অফ গভর্নর যে প্রস্তাবনা পাশ করিয়েছে, তা বাতিল করা; ইরানকে ক্ষতিপূরণ দেওয়া; যুদ্ধে লিপ্ত মার্কিন বাহিনীকে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রত্যাহার করা; ইসলামিক রেজিস্ট্যান্স অফ লেবানন সহ সবার সঙ্গে যুদ্ধ বন্ধ করা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More