Israel: পাকিস্তান তো বটেই, সঙ্গে বাংলাদেশ নিয়েও নাগরিকদের সতর্ক করে দিল ইজরায়েল! কেন?

ইজরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে লেখা রয়েছে, বিভিন্ন জঙ্গি সংগঠন ও একক আততায়ীরা সুযোগ খুঁজছে ইজরায়েলি ও ইহুদিদের টার্গেট করতে।

Published on: Sep 8, 2026, 18:01:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাত ঘিরে রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছে বিশ্ব। তারই মাঝে ইরানের সঙ্গে, হেজবোল্লা, সঙ্গে সংঘাতের রাস্তায় হেঁটেছে ইজরায়েল। এরই মাঝে বিশ্বের বেশ কিছু জায়গায় ইজরায়েলের নাগরিক ও ইহুদিদের সফরকালে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ ইজরায়েল।

পাকিস্তান তো বটেই, সঙ্গে বাংলাদেশ নিয়েও নাগরিকদের সতর্ক করে দিল ইজরায়েল! কেন?
পাকিস্তান তো বটেই, সঙ্গে বাংলাদেশ নিয়েও নাগরিকদের সতর্ক করে দিল ইজরায়েল! কেন?

রবিবার এই সতর্কতামূলক বার্তা সম্পর্কে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ইজরায়েল। সামনেই ‘হাইহোলি ডেজ’, তার আগে, ইজরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে লেখা রয়েছে, বিভিন্ন জঙ্গি সংগঠন ও একক আততায়ীরা সুযোগ খুঁজছে ইজরায়েলি ও ইহুদিদের টার্গেট করতে। কাউন্সিলের মতে, ইরান, হিজবোল্লাহ ও হামাসের সাথে ইজরায়েলের চলমান সংঘাত বিদেশে অবস্থানরত ইজরায়েলিদের জন্য ঝুঁকির পরিধি বাড়িয়ে দিয়েছে। একই সাথে, ইজরায়েল-বিরোধী ক্রমবর্ধমান বিদ্বেষপূর্ণ বক্তব্য ও উসকানি, সন্ত্রাসী গোষ্ঠী এবং ব্যক্তিগত পর্যায়ের হামলাকারীদের মধ্যে ইজরায়েলি ও ইহুদিদের লক্ষ্যবস্তু করার প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, সামনেই আসছে ৭ অক্টোবর। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামাসের ভয়াবহ হামলা হয়। যার পাল্টা হিসাবে হামাসকে আক্রমণ করে যুদ্ধের রাস্তা নেয় ইজরায়েল। ফলত, হামাস, ইজরায়েলের কাছে অন্যতম শত্রু। ইজরায়েলের এনএসসি জানিয়েছে, এর হামাস ইজরায়েলি ও ইহুদিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক বা চাঞ্চল্যকর হামলার উদ্দেশ্যে ইউরোপ ও অন্যান্য দেশে সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলার কাজে বিপুল সম্পদ বিনিয়োগ করছে। এদিকে, জেরুজালেম পোস্ট-র প্রতিবেদন বলছে, মূল্যায়ন অনুযায়ী, হুথিরা ইজরায়েল এবং সোমালিল্যান্ড ও আফ্রিকার অন্যান্য স্থানে ভ্রমণরত ইজরায়েলিদের ওপর হামলারও আহ্বান জানিয়েছে, তারা মহাদেশটিতে ইজরায়েলের উপস্থিতিটিকে একটি হুমকি হিসেবে বিবেচনা করে। এদিকে, ইরানের সঙ্গেও সংঘাতে লিপ্ত ইজরায়েল।

ইরানের সঙ্গে যেহেতু ইজরায়েলের সংঘাত চলছে, তাই ইরানের আশপাশের দেশ ঘিরে সতর্ক থাকার বার্তা নাগরিক ও ইহুদিদের দিয়েছে ইজরায়েল। এই দেশগুলির মধ্যে রয়েছে, আমিরশাহি, তুরস্ক, আজারবাইজান। এই দেশগুলিতে ইজরায়েলের শত্রুপক্ষের তরফে কোনও সংগঠন সক্রিয় থাকতে পারে, বলে আশঙ্কা করা হচ্ছে। তালিকায় জর্ডন, কাতার, মিশর রয়েছে। ইজরায়েলি আইন অনুযায়ী, দ্বৈত নাগরিকত্বধারীসহ ইজরায়েলি নাগরিকদের জন্য ইরাক (কুর্দিস্তান অঞ্চলসহ), ইয়েমেন, ইরান, সিরিয়া ও লেবানন,এসব দেশে ভ্রমণ নিষিদ্ধ।

সৌদি আরবে ভ্রমণের ওপর আইনি বিধিনিষেধ, ইজরায়েল এখনও বহাল রেখেছে। এছাড়া উচ্চ ঝুঁকির কারণে, ইজরায়েলের এনএসসি (NSC) ইজরায়েলিদের বাংলাদেশ, সোমালিয়া, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া ও আলজেরিয়া ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। ফলত, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ নিয়েও ইজরায়েল তার নাগরিক ও ইহুদিদের সতর্ক করেছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More