Israeli Solider Vandalizes Christ Statue: দক্ষিণ লেবাননে যিশুর মূর্তিতে আঘাত ইজরায়েলি সেনার, অস্বস্তিতে ইহুদি রাষ্ট্র
Israeli Army in Lebanon: ইজরায়েলি বাহিনীর নর্দার্ন কমান্ড এই ঘটনার তদন্ত করছে বলে জানানো হয়েছে। তদন্ত অনুযায়ী দোষী প্রমাণিত হলে সেনা সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইডিএফ বলেছে, ক্ষতিগ্রস্থ মূর্তিটিকে সেটির আসল স্থানে পুনঃস্থাপনের জন্য স্থানীয়দের সহায়তা করছে তারা।
Israeli Army in Lebanon: সম্প্রতি লেবাননে যিশুর মূর্তিতে আঘাত হানতে দেখা যায় ইজরায়েলি ডিফেন্স ফোর্সের এর জওয়ানকে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইজরায়েলি বাহিনী। জানা গিয়েছে, দক্ষিণ লেবাননে এই ঘটনাটি ঘটেছে এবং অভিযুক্ত সৈনিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি এক্স-এ একটি ভাইরাল পোস্টে দেখা যায়, একজন ইজরায়েলি সেনা জওয়ান যিশুর একটি ভাস্কর্যে হাতুড়ি দিয়ে আঘাত করছে এবং মূর্তিটির মুখের ক্ষতি করছে। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী দেবল গ্রামের উপকণ্ঠে অবস্থিত ওই মূর্তির অবমাননার ঘটনাটি ঘটেছিল। এরপরই ঘটনার সমালোচনা শুরু হয়। যার পরে আইডিএফ এক বিবৃতিতে ঘটনাটি স্বীকার করে বলেছে যে প্রাথমিক তদন্তে জানা গেছে যে ভিডিয়োটি দক্ষিণ লেবাননে কর্মরত তাদের এক সেনার।

আইডিএফের তরফ থেকে বলা হয়েছে, এই ছবি সত্যি হলে সেনা জওয়ানের আচরণের নিন্দনীয়। আইডিএফ তার বিবৃতিতে বলেছে, 'এই সেনার আচরণ বাহিনীর প্রত্যাশিত মূল্যবোধের সাথে সম্পূর্ণরূপে অসঙ্গতিপূর্ণ।' বিবৃতিতে আরও বলা হয়েছে, তদন্ত শেষ হলে 'যথাযথ ব্যবস্থা' নেওয়া হবে। ইজরায়েলি বাহিনীর নর্দার্ন কমান্ড এই ঘটনার তদন্ত করছে বলে জানানো হয়েছে। তদন্ত অনুযায়ী দোষী প্রমাণিত হলে সেনা সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইডিএফ বলেছে, ক্ষতিগ্রস্থ মূর্তিটিকে সেটির আসল স্থানে পুনঃস্থাপনের জন্য স্থানীয়দের সহায়তা করছে তারা।
এদিকে ইজরায়েল এবং লেবাননের মধ্যে আপাতত যুদ্ধবিরতি চলছে। প্রসঙ্গত, লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী ইরান সমর্থিত। তাদের সাথে ইরানের সংঘাত লেগেই থাকে। এই আবহে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চলে হামলা চালিয়ে হিজবুল্লাকে খতম করার চেষ্টা চালাচ্ছে ইজরায়েল। রিপোর্ট অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও লেবানন আগ্রাসন চালাতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ১৬ সেনাকে হারিয়েছে ইজরায়েল। এছাড়া লেবাননের অভিযানে আরও ৬৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আহতদের মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর এবং ৪২ জন আশঙ্কাজনক।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


