Omar Abdullaha: ‘ইটস ডান ব্রো…’, বিচ্ছেদের ৩ মাস পর ২য় বিয়ে ৫৬-র ওমর আবদুল্লাহ-র, পাত্রী জনপ্রিয় সাংবাদিক নিধি রাজদান

দীর্ঘদিনের প্রেম পেল পরিণতি। ওমর আবদুল্লাহ-র আইনি বিচ্ছেদ না হওয়ায় আটকে ছিল বিয়ে। ডিভোর্স মঞ্জুরের তিন মাসের মধ্যেই নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। 

Published on: Oct 31, 2026, 17:37:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সমস্ত গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। বিচ্ছেদের তিন মাসের মধ্যেই স্বনামধন্য সাংবাদিক নিধি রাজদান-এর সঙ্গে চার হাত এক হল প্রবীণ রাজনীতিবিদের। গত ৩০ অক্টোবর (শুক্রবার) শ্রীনগরে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। শনিবার সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিয়ের এই বিশেষ খবরটি অনুরাগী ও দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন এই নবদম্পতি।

বিচ্ছেদের ৩ মাস পর ২য় বিয়ে ৫৬-র ওমর আবদুল্লাহ-র, পাত্রী সাংবাদিক নিধি রাজদান
বিচ্ছেদের ৩ মাস পর ২য় বিয়ে ৫৬-র ওমর আবদুল্লাহ-র, পাত্রী সাংবাদিক নিধি রাজদান

সামাজিক মাধ্যমে আংটির ইমোজি দিয়ে মিষ্টি ঘোষণা:

সামাজিক মাধ্যমে দুজনের ছবি শেয়ার করে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরুর বার্তা দিয়েছেন ওমর ও নিধি। নিজের এক্স অ্যাকাউন্টে আংটির ইমোজি দিয়ে আংটি বদল ও বিয়ের খবরের কথা জানিয়ে নিধি লেখেন, ‘ইটস ডান ব্রো!’ অন্যদিকে ওমর আবদুল্লাহও তাঁদের একটি মিষ্টি ছবি পোস্ট করে লেখেন, ‘গতকাল থেকে একটি নতুন যাত্রা শুরু হলো।’

শ্রীনগরে নিকাহ্‌ ও দিল্লিতে বিশেষ সংবর্ধনা:

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) শ্রীনগরে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে পরিবার ও নিকটজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আইনি ও সামাজিক পর্ব সম্পন্ন হয়। শনিবার (৩১ অক্টোবর) দিল্লিতে একটি বিশেষ নৈশভোজ ও সংবর্ধনা সভার (Reception) আয়োজন করা হয়েছে। দীর্ঘ সময় ধরেই দুজনের প্রেমের গুঞ্জন দানা বেঁধেছে, তবে মুখে সে কথা স্বীকার করেননি দুজনেই। গত ২০২৪ সালের অক্টোবরে ওমরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানেও নিধি রাজদানকে বিশেষ অতিথি হিসেবে দেখতে পাওয়া গিয়েছিল।

দীর্ঘসময় এনডিটিভি-র সঙ্গে যুক্ত ছিলেন নিধি। ৪৯ বছর বয়সী নিধি বয়সে ওমরের চেয়ে সাত বছরের ছোট। এর আগে নীলেশ মিশ্রাকে বিয়ে করেছিলেন নিধি। দু-বছরেই ডিভোর্স হয় দুজনের।

সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ আইনি বিচ্ছেদের সমাপ্তি:

উল্লেখ্য, এই বিয়ের মাত্র তিন মাস আগেই ওমরের প্রাক্তন স্ত্রী পায়েল আবদুল্লাহর সঙ্গে দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াইয়ের পূর্ণচ্ছেদ ঘটে সুপ্রিম কোর্টের নির্দেশে। গত ৩১ জুলাই ২০২৬-এ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে পারস্পরিক সম্মতিতে ওমরের বিচ্ছেদ মঞ্জুর করে। ২০১১ সাল থেকেই আলাদা থাকতেন ওমর ও পায়েল। দীর্ঘ আইনি টানাপোড়েন মেটার পরেই নতুন জীবনের পথে পা বাড়ালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More