Jaishankar on Indians Stranded in Iran: ইরানে বসে কান্নাকাটি ভারতীয়দের, 'আমাদের কথা শোনেনি', সাফ বক্তব্য জয়শঙ্করের

জয়শঙ্কর সাফ জানালেন, ভারতের তরফ থেকে আগে একাধিকবার ইরান ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল সেখানে বসবাসরত ভারতীয়দের। সেই পরামর্শ শোনেনি তখন তারা। এরই সঙ্গে জয়শঙ্কর আজ সংসদে জানালেন, ৬৭ হাজার ভারতীয় পশ্চিম এশিয়া থেকে ভারতে ফিরে এসেছেন এখনও পর্যন্ত।

Published on: Mar 09, 2026 11:44 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানের যুদ্ধের মাঝে এখনও বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। তারা যুদ্ধ পরিস্থিতির মাঝে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাদের উদ্ধার করা হয়। এরই মাঝে আজ সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাফ জানালেন, ভারতের তরফ থেকে আগে একাধিকবার ইরান ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল সেখানে বসবাসরত ভারতীয়দের। সেই পরামর্শ শোনেনি তখন তারা। এরই সঙ্গে জয়শঙ্কর আজ সংসদে জানালেন, ৬৭ হাজার ভারতীয় পশ্চিম এশিয়া থেকে ভারতে ফিরে এসেছেন এখনও পর্যন্ত। সঙ্গে জয়শঙ্কর আরও জানান, আটকে পড়া সকল ভারতীয়কে নিরাপদে দেশে ফেরাতে সব রকমের চেষ্টা করছে সরকার।

জয়শঙ্কর আজ সংসদে জানালেন, ৬৭ হাজার ভারতীয় পশ্চিম এশিয়া থেকে ভারতে ফিরে এসেছেন এখনও পর্যন্ত। (AP)
জয়শঙ্কর আজ সংসদে জানালেন, ৬৭ হাজার ভারতীয় পশ্চিম এশিয়া থেকে ভারতে ফিরে এসেছেন এখনও পর্যন্ত। (AP)

এদিকে সংসদে আজ জয়শঙ্কর বলেন, পশ্চিম এশিয়ার এই যুদ্ধে ভারতে বেশ উদ্বিগ্ন। এরই সঙ্গে 'আলোচনা এবং কূটনীতির' মাধ্যমে এই যুদ্ধ থামানো উচিত বলে মত প্রকাশ করেন তিনি। সংসদে জয়শঙ্কর বলেন, 'পশ্চিম এশিয়ায় সংঘাত বৃদ্ধি পেয়েছে। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ থাকা উচিত। পশ্চিম এশিয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী। বাণিজ্য ক্ষেত্রেও পশ্চিম এশিয়া ভারতের অংশীদার। এই চলমান সংঘাতের জেরে সরবরাহ শৃঙ্খল গুরুতর ভাবে ব্যাহত হচ্ছে।'

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার দুবাই, ওমান থেকে কুয়েতে কয়েক লাখ ভারতীয় কাজ করেন। এদিকে ইরানে কয়েক হাজার ভারতীয় পড়াশোনা করেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাত হয়ে অনেক ভারতীয় পশ্চিমা বিশ্বের সংযোগকারী বিমান ধরেন। এই সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারির পর থেকে বহু ভারতীয় আটকে পড়েছিলেন পশ্চিম এশিয়ার বহু দেশে। তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু দুবাই বিমানবন্দরে আটকে পড়ায় তাঁর অল ইংল্যান্ড ওপেনে খেলতে যাওয় হয়নি। এদিকে ভারতের জাতীয় বাস্কেটবল দলও পশ্চিম এশিয়ায় আটকে পড়েছিল। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবে ইরানে হামলার পরে ইরান পশ্চিম এশিয়ার দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার দেশগুলি আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। আর তাই সেখানে আটকে পড়েছিলেন বহু ভারতীয়। এই আবহে বিদেশ মন্ত্রক একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে। এদিকে পশ্চিম এশিয়ার আকাশ আংশিক ভাবে খুলে গেলেও এখন বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More