Jaishankar on Strait of Hormuz: কোনও কিছুর বিনিময়ে হরমুজ দিয়ে ভারতের জাহাজ যেতে দিচ্ছে ইরান? মুখ খুললেন জয়শঙ্কর

জয়শঙ্কর বলেন, 'এই মুহূর্তে আমি তাদের (ইরানের) সঙ্গে কথা বলছি এবং এই আলোচনায় কিছু ইতিবাচক ফলাফলও মিলেছে। এই প্রক্রিয়া এখনও চলছে। ভারতের দৃষ্টিকোণ থেকে আমাদের বক্তব্য, সমন্বয়ের মাধ্যমে সমাধানে পৌঁছানো গেলে তা ভালো।'

Published on: Mar 16, 2026 11:09 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জ্বালানি সংকটের মধ্যে বড় স্বস্তি পেয়েছে ভারত। হরমুজ প্রণালী থেকে ভারতের দুটি জাহাজকে পার করার ক্ষেত্রে ছাড় দিয়েছে ইরান। এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই সিদ্ধান্তের নেপথ্য কারণ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই জাহাজগুলি যেতে দেওয়ার বিনিময়ে ভারত ইরানের সাথে কোনও চুক্তি করেনি। জয়শঙ্কর বলেন, 'এই মুহূর্তে আমি তাদের (ইরানের) সঙ্গে কথা বলছি এবং এই আলোচনায় কিছু ইতিবাচক ফলাফলও মিলেছে। এই প্রক্রিয়া এখনও চলছে। ভারতের দৃষ্টিকোণ থেকে আমাদের বক্তব্য, সমন্বয়ের মাধ্যমে সমাধানে পৌঁছানো গেলে তা ভালো।'

জ্বালানি সংকটের মধ্যে বড় স্বস্তি পেয়েছে ভারত। (REUTERS)
জ্বালানি সংকটের মধ্যে বড় স্বস্তি পেয়েছে ভারত। (REUTERS)

হরমুজ দিয়ে ভারতের জাহাজ পার হতে দেওয়ার জন্য কি ইরানের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে কোনও? এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, 'দিল্লি ও তেহরানের মধ্যে লেনদেনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ভিত্তিতেই তাদের সাথে আমাদের কথা হয়েছে। কোনও চুক্তির বিনিময়ে কিছু হয়নি। ভারত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এবং বর্তমানে যে সংঘাত চলছে, তা আমরা দুর্ভাগ্যজনক বলে মনে করি।' এরপর হরমুজ দিয়ে ভারতের আরও জাহাজ পার করা নিয়ে জয়শঙ্কর বলেন, 'এটি কেবল শুরু। সেখানে আমাদের আরও অনেক জাহাজ রয়েছে। সুতরাং, এই সংলাপ এখনও চলছে। কারণ এই নিয়ে এখনও অনেক কাজ করা বাকি।'

এর আগে গত ১৪ মার্চ রাতে সংযুক্ত আরব আমিরাতের বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেন জয়শঙ্কর। এই দুই দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে জয়শঙ্করের আলোচনায় ভারতের জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও বিগত দিনে একাধিকবার ফোনে কথা হয়েছে এস জয়শঙ্করের। সেই সময় হরমুজ প্রণালী নিয়ে দুই বিদেশমন্ত্রীর কথা হয়েছিল।

এর আগে গত ১১ মার্চ হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছিল ইরান। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের গুজরাটের দিকে আসছিল। তবে সম্প্রতি দুটি জাহাজ নাকি হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হয়েছে। জয়শঙ্করের হস্তক্ষেপেই এটা সম্ভব হচ্ছে বলে দাবি করা হয় রিপোর্টে। এছাড়া জ্বালানি তেল নিয়ে একটি ট্যাঙ্কার গত ১১ মার্চ মুম্বইতে এসেছিল। ইরান যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে ভারতে আসা প্রথম কোনও জাহাজ ছিল সেটি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More