...
...
Next Story

Jammu & Kashmir New Barrage Project: পাকিস্তানকে নয়া ধাক্কা দেওয়ার প্রস্তুতি ভারতের, ৪ দশক পর কাজ শুরু এই প্রকল্পে

উলার ব্যারেজ প্রকল্পটির উদ্দেশ্য ঝিলাম নদীর জলের প্রবাহ সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা। সিন্ধু জল চুক্তির পরিপ্রেক্ষিতে ভারত সরকার এবং জম্মু ও কাশ্মীর সরকার এই প্রকল্পটি স্থগিত রেখেছিল বিগত ৪ দশক ধরে। তবে এবার ওমর আবদুল্লাহ সরকার এই প্রকল্পটিকে পুনরায় চালু করতে চলেছে।

Published on: Feb 15, 2026, 07:59:42 IST
By
Prefer HTon Google
Advertisement

২০২৫ সালে পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে ভারত সিন্ধু দল বণ্টন চুক্তি বাতিল করেছিল। অপারেশন সিঁদুরের পরও সেই চুক্তি আর কার্যকর করা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে এই নিয়ে অনেক কাকুতি মিনতি, আবেদন এসেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার পরিষ্কার করে বলেছে, এই সিন্ধু চুক্তিটি শান্তির জন্য ছিল, পাকিস্তান যদি শান্তি প্রতিষ্ঠা করতে না চায় তবে এই চুক্তি থাকবে না। এখন এই আবহে জম্মু ও কাশ্মীর সরকার চার দশক ধরে বন্ধ থাকা উলার ব্যারেজ প্রকল্পটি পুনরায় শুরু করতে চলেছে।

উলার ব্যারেজ প্রকল্পটির উদ্দেশ্য ঝিলাম নদীর জলের প্রবাহ সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা। (PTI)
উলার ব্যারেজ প্রকল্পটির উদ্দেশ্য ঝিলাম নদীর জলের প্রবাহ সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা। (PTI)

এই উলার ব্যারেজ প্রকল্পটির উদ্দেশ্য ঝিলাম নদীর জলের প্রবাহ সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা। সিন্ধু জল চুক্তির পরিপ্রেক্ষিতে ভারত সরকার এবং জম্মু ও কাশ্মীর সরকার এই প্রকল্পটি স্থগিত রেখেছিল বিগত ৪ দশক ধরে। তবে এবার ওমর আবদুল্লাহ সরকার এই প্রকল্পটিকে পুনরায় চালু করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে এই প্রকল্প নিয়ে কাজ শুরু করবে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শীতকালে ঝিলান নদীর জলের প্রবাহ কমে যায়, যার কারণে উলারের বেশিরভাগ অংশ শুকিয়ে যায়। বান্দিপোরা থেকে সোপোর পর্যন্ত শত শত মানুষ এই হ্রদে মাছ ধরেন। এদিকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বিধানসভায় সম্প্রতি বলেছেন যে তাঁর সরকার ঝিলামের তুলবুল প্রকল্পে (উলার ব্যারেজ) কেন্দ্রের সাথে কাজ করছে। এছাড়া আখনুরের চেনাব নদী থেকে জম্মু শহরে জল সরবরাহের জন্যেও একটি প্রকল্পে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকার কাজ করছে। এই উলার ব্যারেজ প্রকল্পটি আগে এশিয়ান ব্যাঙ্কের অর্থায়নে হওয়ার কথা ছিল। তবে সিন্ধু চুক্তির কারণে তা আর বাস্তবায়িত হয়নি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe