Turkey on Kashmir: কাশ্মীর নিয়ে পাকিস্তানের বন্ধু তুরস্কের বড্ড ‘মাথাব্যথা’! এরদোয়ানের দেশের সংসদে হঠাৎই…

কাশ্মীর থেকে ক্রোশ দূরে থাকা তুরস্কের মন্ত্রীর বক্তব্য উঠে আসে ভারতের ভূস্বর্গকে ঘিরে। কিছু মাস আগে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান লন্ডনের এক সভায় স্পষ্ট করেছিলেন জয়শংকর। তারপর নতুন করে তুরস্ক কী বলল?

Published on: Nov 28, 2025, 13:07:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তুরস্ককে বহু সময়ই ভ্রাতৃসম বলে আখ্যা দিয়ে থাকেন। সেই তুরস্কের নাম, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তেও বারবার এসেছে। এবার কাশ্মীর থেকে ক্রোশ দূরের দেশ তুরস্কের সংসদে উঠল ভারতের কাশ্মীরের নাম। এরদোয়ানের দেশ তুরস্কের সংসদে বাজেট অধিবেশন চলাকালে হঠাৎই উঠল কাশ্মীরের নাম।

কাশ্মীর নিয়ে পাকিস্তানের বন্ধু তুরস্কের ‘মাথাব্যথা’! এরদোয়ানের দেশের সংসদে…. REUTERS/Umit Bektas (REUTERS)
কাশ্মীর নিয়ে পাকিস্তানের বন্ধু তুরস্কের ‘মাথাব্যথা’! এরদোয়ানের দেশের সংসদে…. REUTERS/Umit Bektas (REUTERS)

তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান তাঁদের দেশের সংসদের বাজেট অধিবেশনে তাঁর ভাষণের সময় হঠাৎই কাশ্মীরের প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করেন, কাশ্মীর ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এপ্রসঙ্গে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ২০২৫ সালের মার্চ মাস। চলতি বছরে তখনও পহেলগাঁওর নৃশংস জঙ্গি হামলা হয়নি। সেই সময় লন্ডনে এক সভায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরকে কাশ্মীর সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে জয়শংকর সাফ বলেছিলেন,' কাশ্মীরের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো কাজ করেছি। আমার মনে হয়, ৩৭০ ধারা অপসারণ ছিল এক নম্বর ধাপ। তারপর, কাশ্মীরে প্রবৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ন্যায়বিচার পুনরুদ্ধার করা। দ্বিতীয় ধাপ ছিল নির্বাচন অনুষ্ঠিত করা, যা তৃতীয় ধাপে খুব বেশি ভোটার উপস্থিতির সাথে সম্পন্ন হয়েছিল। আমার মনে হয় আমরা যে অংশের জন্য অপেক্ষা করছি তা হল কাশ্মীরের চুরি করা অংশ, যা অবৈধ পাকিস্তানি দখলদারিত্বের অধীনে রয়েছে, ফিরিয়ে আনা। যখন এটি সম্পন্ন হবে, আমি আপনাকে আশ্বস্ত করছি। কাশ্মীর সমাধান হয়ে যাবে।' ফলত, কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান সেদিনই তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন।

( Delhi Blast Investigation: কাশ্মীরি ফল বিক্রির নাম করে বাড়িভাড়া! ফরিদাবাদকাণ্ডে নয়া তথ্য, ভূস্বর্গে গ্রেফতার আরও এক)

এরপর আসা যাক, তুরস্কের বিদেশমন্ত্রীর বক্তব্যে। তুরস্কের সংসদে দাঁড়িয়ে সেদেশের বিদেশমন্ত্রী হাকান ফিদান বলেন,' আমরা জোর দিয়ে বলছি যে এই অঞ্চলের বিরোধ, বিশেষ করে কাশ্মীর সমস্যা, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে।' একইসঙ্গে তিনি বলেন,' মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও আলোচনার মাধ্যমে এই অঞ্চলে বিরোধ সমাধানের গুরুত্ব প্রদর্শন করেছে।' হাকান ফিদানের বক্তব্যে যে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ আসে, তা বলাই বাহুল্য। এদিকে, তুরস্কের বিদেশমন্ত্রীর কাশ্মীর নিয়ে বক্তব্য শুনেই বেজায় উচ্ছ্বসিত পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রক ওই বক্তব্যকে ধরে এক টুইটে লিখেছে,'তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ভারতের বিনা উস্কানিতে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ অসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করতে বিদেশমন্ত্রী (পাকিস্তানের) ইশহাক দার কে ফোন করেছেন।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More