KKR Release Russel: রাসেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল KKR! নিলামে কত অঙ্ক নিয়ে নামছে কলকাতার দল?
KKR Release Russel & Iyer: আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ারকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে এবার কত অঙ্ক নিয়ে নামছে আইপিএল-এর এই ফ্র্যাঞ্চাইজি?
আসন্ন আইপিএল ২০২৬-এর নিলামের আগে স্কোয়াডে এক বিশাল পরিবর্তন আনল কলকাতা নাইট রাইডার্স (KKR)। দলের দীর্ঘদিনের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ার মতো যুগান্তকারী সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট। একইসঙ্গে গত মরসুমের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ারকেও বাদ দেওয়া হল। কেকেআর-এর এই পদক্ষেপ আইপিএল ইতিহাসের অন্যতম বড় দল পুনর্গঠন।

১২ বছরের সম্পর্কের অবসান
২০১৪ সাল থেকে কেকেআর-এর হয়ে খেলেছেন ক্যারিবিয়ান তারকা রাসেল। ব্যাট-বল হাতে বহুবার বহু ম্যাচে নাইটদের জয় এনে দিয়েছেন। তাঁর সঙ্গে ১২ বছরের সম্পর্কের অবসান ঘটাল কেকেআর। একাধিকবার আইপিএল ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাসেল। তবে গত কয়েকটি মরসুমে চোট এবং প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছিলেন না। তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মরসুমে ১২ কোটি টাকায় থাকা রাসেলের পারফর্ম্যান্সে তাঁর বিদায় ছিল অনিবার্য।
ভেঙ্কটেশ আইয়ারের বাদ পড়াও চমক
অন্যদিকে, ভেঙ্কটেশ আইয়ারের বাদ পড়াও বড়সড় চমক। ২০২১ সালে কেকেআর-এ ব্রেক-আউট সিজন কাটানোর পর, তাঁকে ২০২৩ সালের মেগা নিলামে রেকর্ড ২৩.৭৫ কোটি টাকায় কেনা হয়েছিল। কিন্তু গত মরসুমে তিনি মাত্র ১৪২ রান করেন। যা তাঁর বিশাল অঙ্কের মূল্যের সঙ্গে খাপ খায়নি। ভেঙ্কটেশকে ছেড়ে দিয়ে কেকেআর তাদের পার্স (Perss) বড় করেছে।
আর কারা বাদ পড়ল কেকেআর থেকে
রাসেল ও ভেঙ্কটেশ ছাড়াও আরও উল্লেখযোগ্য খেলোয়াড়দের কেকেআর রিলিজ করেছে। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক, ইংল্যান্ডের মঈন আলি এবং দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিখ নর্খিয়া। এছাড়াও রহমানউল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন এবং চেতন সাকারিয়ার মতো খেলোয়াড়দেরও দল থেকে বিদায় জানানো হয়েছে।
বড় অঙ্ক নিয়ে নামছে কেকেআর
বড় অঙ্কের খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার পর,মিনি-নিলামে প্রায় ৬৪.৩ কোটি টাকার বিশাল পার্স নিয়ে নামবে কেকেআর। ফলে নিলামে নতুন ও শক্তিশালী দল গড়ার সুযোগও পাবে। কেকেআর ম্যানেজমেন্টের লক্ষ্য এখন অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে একটি নতুন ভারসাম্যপূর্ণ কোর তৈরি করা। রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, অঙ্গকৃস রঘুবংশী, এবং হর্ষিত রানার মতো খেলোয়াড়দের ধরে রাখা হয়েছে। এই রিলিজের পর আগামী নিলামে নাইটদের কৌশল কী হয়, সেটাই এখন দেখার বিষয়।
E-Paper

