Lal Krishna Advani: আজ ১০০ বছরে পা দিলেন ‘ভারতরত্ন’ লালকৃষ্ণ আদবানি! শুভেচ্ছাবার্তা মোদীর, BJP-র বিশেষ আয়োজন
বিজেপি হেডকোয়ার্টারে এদিন লালকৃষ্ণ আদবানির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন রয়েছে।
১৯২৭ সালের ৮ নভেম্বর তৎকালীন অবিভক্ত ভারতে জন্ম হয়েছিল লালকৃষ্ণ আদবানির। তৎকালীন পাকিস্তানের করাচির সিন্ধি হিন্দু লোহানা পরিবারে জন্মান ভারতের রাজনীতির এই তাবড় ব্যক্তিত্ব। ‘ভারতরত্ন’ লালকৃষ্ণ আদবানি আজ পা দিলেন ১০০ তম বর্ষে। দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী আদবানির জন্মদিনে প্রধানমন্ত্রী মোদী সহ একাধিক নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। এদিন বিজেপির তরফে আদবানিকে ঘিরে বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে।

লালকৃষ্ণ আদবানি পার করেছেন ৯৯ তম বর্ষ। তাঁর জন্মদিনে আদাবনিকে শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া টুডে-তে আদবানিকে ঘিরে এক লেখায় নানান স্মৃতি রোমন্থন করেছেন। এছাড়াও তিনি শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘৮ নভেম্বর একটি ল্যান্ডমার্ক দিন। শ্রদ্ধেয় লালকৃষ্ণ আদবানিজি ১০০ বছরে পা দিলেন। এই বিশেষ দিনে আমার শুভেচ্ছা রইল।’ এদিন প্রধানমন্ত্রী, তাঁর আর্টিক্যালে লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক সফর ছাড়াও তাঁর সংস্কৃতি, সিনেমার প্রতি ভালোবাসা নিয়েও লিখেছেন।
প্রতিরক্ষামন্ত্রী লালকৃষ্ণ আদবানি লেখেন, ‘নেতৃত্বের একটি নতুন মান তৈরি করে দিয়েছেন’ লালকৃষ্ণ আদবানি। বিজেপির প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথাও নিজের পোস্টে স্মরণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুভেচ্ছার পোস্টে আদবানির দীর্ঘায়ু কামনা করেছেন রাজনাথ সিং। এছাড়াও প্রহ্লাদ যোশী সহ বহু নেতারা লালকৃষ্ণ আদবানিকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, বিজেপি হেডকোয়ার্টারে এদিন লালকৃষ্ণ আদবানির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন রয়েছে। সেখানে পুজো ও হোম যজ্ঞের আয়োজন রয়েছে। আদবানির কন্যা প্রতিভার সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁর রাজনৈতিক পথ চলা নিয়েও বিজেপির হেডকোয়ার্টারে আলোচনা চক্রের আয়োজন রয়েছে। ভাষণে অংশ নেবেন তাবড় নেতারা। এছাড়াও আদবানিকে ঘিরে একটি তথ্যচিত্র দেখানোরও আয়োজন রয়েছে।
উল্লেখ্য, করাচিতে বেড়ে ওঠা লালকৃষ্ণ আদবানির প্রাথমিক শিক্ষা করাচির সেন্ট প্যাট্রিক্স স্কুলে। পাকিস্তানের সিন্ধের হায়দরাবাদের ডিজি ন্যাশনাল কলেজে পরবর্তী পড়াশোনা সম্পন্ন করেন আদবানি। এরপর দেশভাগের সময় তিনি মুম্বই চলে আসেন। পেশাগতভাবে একজন আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন লালকৃষ্ণ আদবানি। পরবর্তীতে ভারতীয় রাজনীতিতে প্রবেশ। ১৯৪১ সালে তিনি আরএসএসস-এ যোগ দেন। এরপর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে দীক্ষিত হয়ে ভারতীয় জনসংঘে যোগ দেন আদবানি। এরপর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে হাতে হাত রেখে বিজেপির প্রতিষ্ঠা মুহূর্ত থেকে পার্টিকে এগিয়ে নিয়ে যান আদবানি। পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী ও দেশের উপ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন লালকৃষ্ণ আদবানি।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


