Liquor Shops to be closed: ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে মদের দোকান কবে থেকে বন্ধ? এল কমিশনের নির্দেশ
West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ মে। এই সব দিনই বন্ধ থাকবে মদের দোকান। এছাড়াও ভোট গ্রহণের দিনের ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে রাজ্যে মদ বিক্রি।
হাতে গোনা আর কয়েকদিন বাকি পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২৬র প্রথম দফার ভোটে। ভোট রয়েছে তামিলনাড়ুতেও। এর আগে, এই দুই রাজ্যে মদ বিক্রিতে রাশ টানতে বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী এই ভোটপর্বের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ মে। এই সব দিনই বন্ধ থাকবে মদের দোকান। এছাড়াও ভোট গ্রহণের দিনের ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে রাজ্যে মদ বিক্রি। মদের দোকান ছাড়াও, হোটেল, ক্লাব, রেস্তোরাঁর ক্ষেত্রেও এই নিয়ম লাগু হবে। এছাড়াও ভোট গণনার দিন অর্থাৎ ৪ মে ২০২৬ সালেও সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ রয়েছে। এছাড়াও বলা হয়েছে, কমিশনের ধার্য করা নির্ধারিত সময়ে কোনও পোলিং স্টেশনের আশপাশে, বিষমদ বা সেই ধরনের অন্য কোনও জিনিস বিক্রি বা বিতরণ নিষিদ্ধ ভোট গ্রহণ শেষের আগে। নিয়মের অন্য়থা হলেই কমিশন কড়া পদক্ষেপ করবে।
উল্লেখ্য, রাজ্যে ২৩ এপ্রিল রাজ্যএর ১৫২টি বিধানসভা এলাকায় বন্ধ থাকবে মদের দোকান। এই বিধানসভা কেন্দ্রগুলি, জঙ্গলমহল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু এলাকা মিলিয়ে রয়েছে। এরপর ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। সেই সময় কলকাতা সহ একাধিক এলাকায় ভোটগ্রহণ চলবে। সেই নির্ধারিত এলাকাগুলিতেও তখন নির্দেশ মেনে মদের দোকান বন্দ রাখতে হবে।
কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে যে, নির্বাচনের সময় প্রলোভন হিসেবে মদ ব্যবহার করা হতে পারে। এই পর্যবেক্ষণ ও প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। লাইসেন্সবিহীন স্থানে মদ মজুত করার নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন তার বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে,'উপরোক্ত সময়কালে ব্যক্তি কর্তৃক মদ মজুত করা সীমিত করা হবে এবং লাইসেন্সবিহীন স্থানে মদ মজুতের বিষয়ে আবগারি আইনে প্রদত্ত বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করা হবে।'
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


