CWG 2026: কমনওয়েলথ গেমস উদ্বোধনের আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন লভলিনা, কীভাবে সম্ভব হল?
CWG 2026: লভলিনা বরগোহাঁই মহিলাদের এই বিভাগে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। ফলে অন্তত একটি ব্রোঞ্জ পদক তিনি নিশ্চিত করেছেন।
CWG 2026: স্কটল্যান্ডের গ্লাসগোয় উদ্বোধনের ভেরী বাজেনি। আসরের ফিতে কাটা এখনও বাকি। কিন্তু তার আগেই কমনওয়েলথ গেমস ২০২৬-এ এখনও ভারতের আনুষ্ঠানিক অভিযান পুরোপুরি শুরু হওয়ার আগেই দেশের ঝুলিতে নিশ্চিত হয়ে গেল প্রথম পদক। মহিলা ৭৫ কেজি বক্সিং বিভাগে পদক নিশ্চিত করলেন অসমের তারকা বক্সার লভলিনা বরগোহাঁই।

লভলিনা বরগোহাঁই মহিলাদের এই বিভাগে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। ফলে অন্তত একটি ব্রোঞ্জ পদক তিনি নিশ্চিত করেছেন। কোয়ার্টার ফাইনালে ‘বাই’ পাওয়ায় লভলিনাকে কোনও ম্যাচ খেলতে হয়নি। অলিম্পিকে একটি তৃতীয় স্থানাধিকারী ম্যাচ খেলতে হয়, কিন্তু এখানে সেরকম কোনও ম্যাচের নিয়ম নেই। সরাসরি শেষ চারে পৌঁছে যাওয়ায় কমনওয়েলথ গেমসের নিয়ম অনুযায়ী তিনি পদক নিশ্চিত করেছেন। আগামী ৩১ জুলাই সেমিফাইনালে লভলিনার প্রতিপক্ষ হবেন টুভালুর টিকেভিপি তাফাকি। ফলে এখন লভলিনার সামনে সুযোগ, সেমিফাইনালের ম্যাচে জিতে সরাসরি সোনা বা রুপোর জন্য লড়াই করার। তবে সেই ম্যাচে পরাজিত হলেও সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ, কমনওয়েলথ গেমসের বক্সিং নিয়ম অনুযায়ী, দুই সেমিফাইনালে পরাজিত বক্সারকেই ব্রোঞ্জ দেওয়া হয়।
মহিলাদের ৭৫ কেজি বিভাগে মোট পাঁচজন বক্সার অংশ নিচ্ছেন। তাই ব়্যাংকিংয়ের নিরিখে কেবল লভলিনা নন, আরও দুই বক্সার বিনা লড়াইয়েই পরের পর্বের ছাড়পত্র পেয়েছেন৷ অর্থাৎ, সংশ্লিষ্ট ইভেন্টে কোয়ার্টার ফাইনালে অনুষ্ঠিত হবে মাত্র একটি৷ খুব স্বাভাবিকভাবেই বাই পেয়ে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে পদক নিশ্চিত হয়েছে লভলিনা'র৷ ব্রোঞ্জ পদক নিশ্চিত হওয়ায় লভলিনা এবার রিং'য়ে নামবেন পদকের রং বদলানোর লক্ষ্যে৷ জিতলে স্বর্ণপদকের জন্য লড়বেন ভারতীয় বক্সার৷ এর আগে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ছিল ২১০জন ক্রীড়াবিদ। এবার ১২৫ জন ক্রীড়াবিদ। এবার ১৯টি ইভেন্টের বদলে রয়েছে ১০টি ইভেন্ট। অ্যাথলেটিক্স, সাইক্লিং, ভারোত্তোলন, সাঁতার-সহ একগাদা বিভাগে পদক পেতে পারে ভারত। গত বছর ভারত পদক পেয়েছিল ৬১টি, যার মধ্যে সোনা ছিল ২২টি। এবার ভারতের লক্ষ্য আরও বেশি পদক আনা। আগামী ৩০ জুলাই পুরুষদের বিভাগে কোয়ালিফাই করতে নামবেন নীরজ চোপড়া। সেখান থেকে ১ অগাস্ট ফাইনালে নামবেন নীরজ। এছাড়াও পদকের দৌড়ে রয়েছেন মীরাবাঈ চানু। তবে লভলিনার পদক নিশ্চিত করার ফলে ইতিমধ্যেই দারুন শুরু করেছে ভারত।
E-Paper

