Asian Games 2026: 'দারুন অভিজ্ঞতা!' প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান গেমসের সোনাজয়ী লভলিনা

Asian Games 2026: এবারের এশিয়ান গেমসে মোট ৮৫টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এর মধ্যে আছে ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। তিরন্দাজি, কুস্তি ও বক্সিংয়ে উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি হকি, ক্রিকেট এবং কবাডিতেও সোনা জিতেছে ভারত।

Published on: Oct 16, 2026, 19:10:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Asian Games 2026: ক্রীড়াক্ষেত্রে দেশের গৌরব বৃদ্ধি করা পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এশিয়ান গেমসে অসামান্য পারফরম্যান্স করে দেশকে গর্বিত করা অ্যাথলিটদের উৎসাহিত করতে এই বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল, যারা মহাদেশীয় এই প্রতিযোগিতায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখে জোড়া সোনা জিতে ইতিহাস গড়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান গেমসের সোনাজয়ী লভলিনা বরগোহাইন (@NarendraModi)
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান গেমসের সোনাজয়ী লভলিনা বরগোহাইন (@NarendraModi)

এবারের এশিয়ান গেমসে মোট ৮৫টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। এর মধ্যে আছে ২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। তিরন্দাজি, কুস্তি ও বক্সিংয়ে উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি হকি, ক্রিকেট এবং কবাডিতেও সোনা জিতেছে ভারত। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা শোনেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, পুরুষ দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও মহিলা দলের প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কউর এশিয়ান গেমসে ব্যবহৃত নিজেদের স্বাক্ষরিত জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন। সংবর্ধনার মূল ছবিতে প্রধানমন্ত্রী দুই দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক তিলক বর্মা ও স্মৃতি মন্ধানার মাঝে দাঁড়িয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও।

প্রতিযোগিতায় পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাইন, তিরন্দাজ কুমকুম মোহদ, ভারত্তোলক মীরাবাঈ চানুদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীও। প্রত্যেককে তাঁদের পদকজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বেশ খোশমেজাজে তাঁদের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে লভলিনা বরগোহাইন বলেন, 'এটা আমার কাছে দারুণ একটা অনুভূতি। আমরা যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসি, তখনই একটা ইতিবাচক মনোভাব আসে আমাদের মধ্যে। ওঁনার পাশে বসারই সৌভাগ্য হয়েছিল।' লভলিনা আরও বলেন, দূর থেকে প্রধানমন্ত্রীকে শুধু দেখাই ক্রীড়াবিদদের জন্য সবসময় আনন্দের হলেও, তাঁর পাশে বসা অভিজ্ঞতা আরও স্মরণীয় করে তুলেছে।

তাঁর কথায়, 'প্রায়শই আমরা তাঁকে শুধু দূর থেকে দেখার সুযোগ পাই—যা আমাদের জন্য অনেক আনন্দের—কিন্তু আজ ঠিক তাঁর পাশে বসে, পুরো পরিবেশটাই ছিল সম্পূর্ণ ভিন্ন। এটা আমার জন্য ছিল অত্যন্ত বিশেষ; তাঁর কথা বলার ভঙ্গি সত্যিই অনুপ্রেরণাদায়ক।' তিনি বলেন, 'এখানে অনেক তরুণ ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন, যারা প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। তাদের জন্যও আজকের দিন অত্যন্ত বিশেষ।' এশিয়ান গেমসে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়ে আগেই প্রধানমন্ত্রী বলেছিলে, 'এশিয়ান গেমসের শেষের পথে। আমার শুভেচ্ছা প্রত্যেক ভারতীয় ক্রীড়াবিদকে, যাঁরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন। তাঁদের দৃঢ়তা, অধ্যাবসায় দেশকে পদক এনে দিয়েছে। পদকজয়ীদের আলাদা করে শুভেচ্ছা জানাতে চাই। তাঁদের সাফল্য আমাদের খুশির মাত্রা বাড়িয়ে দিয়েছে।'