LPG Gas Cylinder Prices November 2026: রান্নার গ্যাসের দাম বাড়ল, ১১.৫ টাকা চেন্নাইয়ে, বাকি কোথায় LPG সিলিন্ডার কত হল?
LPG Gas Cylinder Prices November 2026: দীপাবলির ঠিক আগেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হল। অক্টোবরের গোড়ায় যতটা দাম বেড়েছিল, এবার ততটা বাড়েনি। তবে বেড়েছে দাম। আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, ১৪.২ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কত হল?
LPG Gas Cylinder Prices November 2026: কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোর আগে সামান্য বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, পয়লা নভেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে যেমন সিলিন্ডারপিছু দাম বেড়েছে ১০ টাকা। আবার চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম ১১.৫ টাকা বেড়ে গিয়েছে। আমদাবাদে দাম বেড়েছে ১০.৫ টাকা। তবে ১৪.২ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামের কোনও হেরফের করা হয়নি। তা অপরিবর্তিত আছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
নভেম্বরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
ওই প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮১০ টাকা। সেপ্টেম্বরের থেকে ৬২.৫ টাকা দাম বেড়েছিল। আর পয়লা নভেম্বর থেকে সেটা বেড়ে ২,৮২০ টাকায় পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ে আবার আজ (১ নভেম্বর) থেকে ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ২,৯৯৪.৫ টাকা। অক্টোবরে সেই দামটা ২,৯৮৩ টাকা ছিল।
সেখানে গত মাসে আমদাবাদে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮৩১.৫ টাকা ছিল। ওই প্রতিবেদন অনুযায়ী, আজ থেকে সেই দামটা পড়বে ২,৮৪২ টাকা। আবার শিলং এবং লখনউয়ে নভেম্বরের প্রথম দিন থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ৩,০৯১ টাকা এবং ২,৯৪২ টাকায় পৌঁছে গিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশের নিজস্ব ন্যাভিগেশন শক্তিকে জোরালো করতে NVS-03র সফল উৎক্ষেপণ ISROর, মিলবে কী কী সুবিধা?
হোটেল, রেস্তোরাঁয় রান্নার কাজে লাগে বাণিজ্যিক সিলিন্ডার
এমনিতে হোটেল, রেস্তোরাঁ-সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (হোটেল, রেস্তোরাঁয় রান্নার কাজে ব্যবহৃত হয়) বাড়লে সেখানে খাবারের দামও বাড়ানোর পথে হাঁটেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে বেশি টাকা গুনতে হয় গ্রাহকদেরও। খরচ বাড়ে তাঁদের।
সেখানে চলতি বছর ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশি অনেকটাই বেড়েছে। গত বছর নভেম্বরে দিল্লিতে দাম ছিল ১,৫৯০.৫ টাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ-সহ অন্যান্য কারণে গতবারের নভেম্বরের থেকে এই বছরের নভেম্বরে সেটা প্রায় ১,৩০০ দাম বেড়ে গিয়েছে। আর চলতি বছর জানুয়ারিতে দিল্লিতে একটি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৬৯১.৫ টাকা।
নভেম্বরে ভর্তুকিহীন ১৪.২ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম
ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অবশ্য পরিবর্তন হয়নি। ইরান যুদ্ধের প্রেক্ষিতে গত ৭ জুন শেষবার দাম পরিবর্তন করা হয়েছিল। ১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে ভর্তুকিহীন ১৪.২ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে, তা দেখে নিন।
১) কলকাতা: ৯৬৮ টাকা।
২) দিল্লি: ৯৪২ টাকা।
৩) মুম্বই: ৯৪১.৫ টাকা।
৪) চেন্নাই: ৯৫৭.৫ টাকা।
৫) আমদাবাদ: ৯৪৯ টাকা।
৬) লখনউ: ৯৭৯.৫ টাকা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


