LPG Cylinder Booking New Update: গ্যাস বুকিংয়ে ফের বদল সময়সীমায়, কাদের মাথায় পড়তে পারে চিন্তার ভাঁজ?

ফের একবার এলপিজি বুকিংয়ের নিময়ে রদবদল করা হল। রিপোর্ট অনুযায়ী, এবার ডবল সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। এরই সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতেও গ্যাস বুকিংয়ের সময়সীমা বদল করা হয়েছে।

Published on: Mar 25, 2026, 07:27:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এলপিজি বুকিংয়ের ক্ষেত্রে সম্প্রতি সময়ীসা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। চলমান ইরান যুদ্ধের আবহে যাতে কোনওভাবে দেশে জ্বালানি সংকট তৈরি না হয়, তাই আগেভাগে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত এখনও জারি আছে। এই পরিস্থিতিতে ফের একবার এলপিজি বুকিংয়ের নিময়ে রদবদল করা হল। রিপোর্ট অনুযায়ী, এবার ডবল সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। এরই সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতেও গ্যাস বুকিংয়ের সময়সীমা বদল করা হয়েছে।

ফের একবার এলপিজি বুকিংয়ের নিময়ে রদবদল করা হল। (PTI)
ফের একবার এলপিজি বুকিংয়ের নিময়ে রদবদল করা হল। (PTI)

রিপোর্ট অনুযায়ী, যে সব গ্রাহকরা উজ্জ্বলা যোজনার অন্তর্গত নন, তাঁদের ক্ষেত্রে ডবল সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। তবে সিঙ্গল সিলিন্ডারের ক্ষেত্রে এখনও সময়সীমা ২৫ দিনই রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৫ কেজির সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা একই রয়েছে। শহরে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডার বুক করার ৯ দিন পরে দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রামীণ এলাকায় ১৬ দিন পরে পরবর্তী সিলিন্ডার বুক করা যাবে। আর শহরে ১০ কেজির সিলিন্ডার বুক করার পরে পরবর্তী সিলিন্ডার বুক করা যাবে ১৮ দিন পরে। গ্রামীণ এলাকায় এই ব্যবধান ৩২ দিনের।

রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রতিদিন গড়ে ৯৩ হাজার ৫০০ টন এলপিজি লাগে। এর মধ্যে ঘরোয়া ব্যবহার ৮০ হাজার ৪০০ টনের মতো। এই এলপিজি চাহিদা মেটাতে ৬০ শতাংশ গ্যাসই আমদানি করে যাতে ভারত। আর আমদানির ৯০ শতাংশই আসত পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে। তবে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে ইরানের ক্রমাগত হামলার জেরে গ্যাস আমদানি নিয়ে শঙ্কিত ভারত। সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে ৩ বা ৪ জনের একটি পরিবারে ১৪.২ কেজি গ্যাস চলে ৩৫ থেকে ৪০ দিনের মতো।

এদিকে বর্তমান পরিস্থিতিতে গ্যাসের ঘাটতি নিয়ে যাতে আতঙ্ক না ছড়ানো হয় বা কালোবাজারি না করা হয়, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে নজরদারি বাড়াতে হবে বলে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে ২৪ মার্চ সংসদে বক্তব্য পেশ করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতের পর্যাপ্ত অপরিশোধিত জ্বালানির ভাণ্ডার রয়েছে। এছাড়াও জ্বালানি আমদানিকারক দেশের সংখ্যা বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More