LPG Gas Cylinder Prices March 2026: LPG সিলিন্ডারের দাম বাড়ল মার্চে, কলকাতায় 'সবথেকে বেশি', রান্নার গ্যাসের দর কত?

মার্চে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারিতেও দাম বেড়েছিল। কলকাতায় সিলিন্ডার পিছু কত খরচ? জানুন রেট চার্ট। আর এমন একটা সময় সেই দাম বাড়ল, যখন ইরানে সামরিক সংঘাত চলছে।ইরানে সংঘাতের অর্থ হল যে বিশ্ব বাজারে জ্বালানির দামে উথাল-পাতাল হওয়া।

Published on: Mar 1, 2026, 24:40:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আবারও দাম বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২৮ টাকা বেড়েছে। কলকাতায় দাম বৃদ্ধি পেয়েছে ৩১ টাকা। সেখানে মুম্বইয়ে পকেট থেকে আরও ২৮.৫ টাকা বেশি খসবে। আর চেন্নাইয়ে প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ২৯.৫ টাকা। অর্থাৎ চারটি মহানগরীর মধ্যে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। তবে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম যথারীতি অপরিবর্তিত আছে। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মাসখানেক আগে দাম পরিবর্তন করা হল না।

মার্চে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
মার্চে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)

মার্চে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত পড়বে?

১) দিল্লি: ১,৭৪০.৫ টাকা।

২) কলকাতা: ১,৮৪৪.৫ টাকা

৩) মুম্বই: ১,৬৯২ টাকা।

৪) চেন্নাই: ১,৮৯৯.৫ টাকা।

মার্চে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত?

১) কলকাতা: ৮৭৯ টাকা।

২) দিল্লি: ৮৫৩ টাকা।

৩) মুম্বই: ৮৫২.৫ টাকা।

৪) চেন্নাই: ৮৬৮.৫ টাকা।

ইরানের পরিস্থিতি ও গ্যাস সিলিন্ডারের দাম

তারইমধ্যে ইরানে যে সংঘাত তৈরি হয়েছে, তার জেরে বিশ্ব বাজারে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আগামিদিনে ভারতের বাজারে রান্নার গ্যাস সিলিন্ডারের দর একধাক্কায় বৃদ্ধি পাবে।বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারী এবং সরবরাহকারীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার ফলেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে।

এমনিতে ভারতে প্রতি মাসের এক তারিখে সাধারণত এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক বাজারের গত এক মাসের গড় দাম এবং ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্যের উপর ভিত্তি করে এই দাম নির্ধারণ করা হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যদি উত্তেজনার কারণে প্রোপেন এবং বিউটেনের (এলপিজির মূল উপাদান) দাম বাড়ে, তবে পরবর্তী মাসেই ভারতের বাজারে ১৪.২ কেজি গার্হস্থ্য সিলিন্ডার এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি প্রায় নিশ্চিত হয়ে দাঁড়ায়। বিশেষত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে রেস্তোরাঁ ও হোটেলের খাবারের দামও একলাফে বেড়ে যায়, যা পরোক্ষভাবে মূল্যবৃদ্ধির পথ তৈরি করে দেয়।

পরিশেষে বলা যায়, ইরানে হামলার ঘটনা শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পূর্বাভাস। ভারতের বাজার এর থেকে সম্পূর্ণ সুরক্ষিত নয়। আগামী কয়েক সপ্তাহ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম কোন দিকে মোড় নেয়, তার উপরেই নির্ভর করছে ভারতীয় মধ্যবিত্তের রান্নাঘরের ভবিষ্যৎ। আপাতত সাধারণ মানুষের প্রার্থনা একটাই— যুদ্ধ পরিস্থিতি যেন দ্রুত শান্ত হয় এবং রান্নার গ্যাসের দাম যেন সাধ্যের মধ্যেই থাকে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More