LPG Gas Cylinder Prices April 2026: ভোটের মাসে ২১৮ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম! কলকাতায় রান্নার গ্যাসের দর কত?

এপ্রিলে পশ্চিমবঙ্গ-সহ দেশের চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন আছে। আর সেই মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল। কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাস সিলিন্ডারের দর কত থাকবে এপ্রিলে?

Published on: Apr 1, 2026, 24:22:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভোটের মাসে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হল। কিন্তু লাফিয়ে বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আর সেটা ১০ টাকা, ২০ টাকা বা ৫০ টাকা নয়; একধাক্কায় ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হল ২০০ টাকারও বেশি। ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, ঘড়ির কাঁটা রাত ১২ টা ছুঁতেই ক্যালেন্ডারের পাতায় ১ এপ্রিল ভেসে উঠতেই কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ২১৮ টাকা। তার জেরে একধাক্কায় ২,২০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। যে গ্যাস সিলিন্ডার সাধারণ রেস্তোরাঁ, হোটেল-সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়ে থাকে।

এপ্রিলের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
এপ্রিলের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

কোন শহরে কত দাম বাড়ল LPG সিলিন্ডারের?

আর সেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে বেড়েছে ১৯৫.৫ টাকা। আবার মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম ১৯৬ টাকা বৃদ্ধি পেয়েছে। আর সেখানে চেন্নাইয়ে ২০৩ টাকা বেড়েছে দাম। অর্থাৎ চারটি মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবথেকে বেশি বেড়েছে কলকাতায়। ইরান-আমেরিকা যুদ্ধের আবহে গত ৭ মার্চ একদফায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। তার আগে মার্চের পয়লা তারিখেও দাম বৃদ্ধি পেয়েছিল।

এপ্রিলে মার্চে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত পড়বে?

১) দিল্লি: ২,০৭৮.৫ টাকা।

২) কলকাতা: ২,২০৮ টাকা

৩) মুম্বই: ২,০৩১ টাকা।

৪) চেন্নাই: ২,২৪৬.৫ টাকা।

এপ্রিলে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত?

১) কলকাতা: ৯৩৯ টাকা।

২) দিল্লি: ৯১৩ টাকা।

৩) মুম্বই: ৯১২.৫ টাকা।

৪) চেন্নাই: ৯২৮.৫ টাকা।

(বিস্তারিত পরে আসছে)

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More