Mahatma Gandhi quotes: মহাত্মা গান্ধীর কিছু অবিস্মরণীয় উক্তি, যা আজও পথ চলার অনুপ্রেরণা

গান্ধীজির জন্মজয়ন্তীর প্রাক্কালে একনজরে তাঁর কিছু বিখ্যাত উক্তি।

Published on: Oct 1, 2026, 16:39:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার নিপীড়িত মানুষের লড়াই, এই সমস্ত ক্ষেত্রেই যাঁর নাম সসম্মানে উচ্চারিত হয়, তিনি মহাত্মা গান্ধী। যিনি সংগ্রাম, লড়াইয়ের মধ্যে থেকেও ক্রমাগত বিশ্বশান্তি, বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন, তিনি মহাত্মা গান্ধী। ২ অক্টোবর ২০২৬ এ তাঁর ১৫৭তম জন্মদিন পালন হতে চলেছে। দেশের মাটি থেকে শুরু করে,বিদেশের মাটিতেও তাঁকে শ্রদ্ধা জানাতে প্রতি বছরই নানান আয়োজন হয়। দেখে নেওয়া যাক, মহাত্মা গান্ধীর কিছু অবিস্মরণীয় উক্তি।

মহাত্মা গান্ধীর কিছু অবিস্মরণীয় উক্তি, যা আজও পথ চলার অনুপ্রেরণা. (Photo by Central Press/Getty Images)
মহাত্মা গান্ধীর কিছু অবিস্মরণীয় উক্তি, যা আজও পথ চলার অনুপ্রেরণা. (Photo by Central Press/Getty Images)

অনুপ্রেরণার সুরে গান্ধীজি বলছেন, ‘যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ, যতই বাঁধা-বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভাল মানুষদের জয় হবেই হবে।’

স্বাভাব ও আচার ব্যবহার নিয়ে মহাত্মা গান্ধী বলছেন, ‘কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে বা সমালোচনা করলে আপনার কিছু করার নেই। কিন্তু সেই খারাপ ব্যবহার বা সমালোচনার জবাব আপনি কীভাবে দিচ্ছেন, তা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করছেন। তাই ভেবে-চিন্তে জবাব দিন।’

মানুষ হয়ে ওঠা নিয়ে গান্ধীজির বার্তা, ‘মানুষ হল তার চিন্তার ফসল। সে যা চিন্তা করে, তাই হয়ে ওঠে।’

হিংসার রাস্তা ছেড়ে দিয়ে এগোনোর বার্তা দিচ্ছেন গান্ধীজি। তিনি বলেন, ‘অহিংসা হলো মানবজাতির কাছে থাকা সবচেয়ে বড় শক্তি।’

গান্ধীজির বিখ্যাত এক উক্তি হল, ‘চোখের বদলে চোখ পুরো বিশ্বকে অন্ধ করে দেয়।’

ক্ষমা নিয়ে গান্ধীজি বলছেন, ‘দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না। ক্ষমা করা হলো শক্তিশালীদের বৈশিষ্ট্য।’

গান্ধীজির বার্তা, ‘সুখ তখনই আসে যখন আপনি যা ভাবেন, যা বলেন এবং যা করেন,সবকিছুই সামঞ্জস্যপূর্ণ হয়।’

মানবতা নিয়ে গান্ধীজি বলেন, ‘মানবতার ওপর বিশ্বাস হারাবেন না। মানবতা একটা মহাসমুদ্রের মতো; সমুদ্রের কয়েক ফোঁটা জল নোংরা হলেও পুরো সমুদ্র নোংরা হয়ে যায় না।’

গান্ধীজি বলেন, ‘ভবিষ্যৎ নির্ভর করে আমরা বর্তমানে কী করছি তার ওপর।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More