IPL-র আগেই বড় ধাক্কা! ট্র্যাফিক আইন ভেঙে জরিমানার মুখে ধোনি, কত টাকার?

চেন্নাই সুপার কিংসকে পাঁচ বার চ্যাম্পিয়ন করা প্রাক্তন ভারতীয় অধিনায়ক এখন আসন্ন আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন।

Published on: Mar 4, 2026, 15:31:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাঁচিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। রাঁচি শহরের ট্র্যাফিক মনিটরিং সিস্টেম ধোনির বাসভবনের কাছেই গতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে। মোটরভেহিকল আইনের ১৮৩ ধারার অধীনে একটি ই-চালান জারি করা হয়েছে।

ট্র্যাফিক আইন ভেঙে জরিমানার মুখে ধোনি
ট্র্যাফিক আইন ভেঙে জরিমানার মুখে ধোনি

ধোনির গাড়িটি অনুমোদিত গতিসীমা অতিক্রম করতেই স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা তা শনাক্ত করে। যার পরে রাঁচির ট্র্যাফিক পুলিশের সিস্টেমে ডিজিটাল চালান তৈরি হয়। জানা গিয়েছে, ৬০ কিমি প্রতি ঘণ্টার পরিবর্তে ধোনির গাড়ির গতি ছিল ৯১ কিমি প্রতি ঘণ্টা। যদিও খুব বড় কোনও ট্রাফিক আইন ভাঙেননি তিনি, তবে এই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক দিন আগেই ঝাড়খণ্ডের রাজ্য আবাসন বোর্ড ধোনির বিরুদ্ধে নোটিশ জারি করেছিল।তারপরেই জোরে গাড়ি চালানোর জন্য ধোনিকে জরিমানা করা হয়েছে। জমির ক্ষেত্রে আবাসন বোর্ড প্রকাশ করেছে যে আবাসিক উদ্দেশ্যে বরাদ্দ করা সম্পত্তিটি বাণিজ্যিক কার্যকলাপের জন্য ব্যবহার করা হতে পারে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, প্লটটি রাঁচির হারমু রোডে অবস্থিত, যেখানে ধোনি আগে থাকতেন। বর্তমানে ধোনি রিং রোডের একটি বাড়িতে থাকেন। অবশ্য দিন কয়েক আগে ধোনি যে আইনি সমস্যায় পড়েছেন সেটা বেশ গুরুতর। একটি মানহানির মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। ২০১৩ সালের একটি মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। একমাসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে।

আইপিএল ২০২৬-এর প্রস্তুত

চেন্নাই সুপার কিংসকে পাঁচ বার চ্যাম্পিয়ন করা প্রাক্তন ভারতীয় অধিনায়ক এখন আসন্ন আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন চেন্নাইয়ে। নেটে সময় কাটাচ্ছেন। তবে চেন্নাই সুপার কিংস গত সেশনে ভাল পারফর্ম করতে পারেনি। ১৪ ম্যাচে ১০টিতে হেরে লিগ টেবিলের নীচে ছিল। ধোনিকে ৪ কোটি টাকায় আনক্যাপড খেলোয়াড় নিয়মে রেখে দিয়েছে চেন্নাই। যদিও তিনি আর উপরের দিকে ব্যাট করেন না, ইনিংসের শেষ প্রান্তে তাঁর ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ। গতবার ধোনি ১৪টি ম্যাচে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেছিলেন। ৪৪ বছর বয়স সত্ত্বেও ধোনির উপর প্রচুর আস্থা রয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির। একই সঙ্গে অনুরাগীদের আশা, মাঠে ফিরেই নিজের স্বাভাবিক ছন্দে দারুণ কিছু উপহার দেবেন মাহি।