Ketan agarwal case: কেতন আগরওয়াল খুনে বড় মোড়! ৪ মাস আগেই গোপনে বিয়ে সিয়া-চেতনের? বিস্ফোরক তথ্য...
Ketan agarwal case: ২০ বছর বয়সি সিয়া গোয়েল এবং ২৫ বছর বয়সি কেতন আগরওয়ালের বিয়ে চলতি বছর নভেম্বরে ঠিক হয়েছিল। তদন্তকারীদের দাবি, তার আগেই ১৮ জুন লোনাভলার ঐতিহাসিক লোহাগড় দুর্গ থেকে কেতন আগরওয়ালকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় সিয়া গোয়েল এবং চেতন চৌধরীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
Ketan agarwal case: তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় বড়সড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশি তদন্তে এমন একটি তথ্য উঠে এসেছে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। তদন্তকারী সূত্রে খবর, কেতন আগরওয়ালের সঙ্গে বাগদানের চার মাস আগেই প্রেমিক চেতন চৌধুরীকে 'গোপনে' বিয়ে করেছিলেন সিয়া গোয়েল। দু'জনের মোবাইল ফোন থেকে উদ্ধার করা হোয়াটসঅ্যাপ চ্যাট ও অন্যান্য ডিজিটাল প্রমাণ যাচাই করার সময় এই গোপন বিয়ের বিষয়টির হদিশ মিলেছে। আর এই নতুন তথ্য প্রকাশ্যে আসতেই মামলায় নতুন ও নাটকীয় মোড় এসেছে।
কেতন আগরওয়াল খুনে বড় মোড়! (HT_PRINT)
২০ বছর বয়সি সিয়া গোয়েল এবং ২৫ বছর বয়সি কেতন আগরওয়ালের বিয়ে চলতি বছর নভেম্বরে ঠিক হয়েছিল। তদন্তকারীদের দাবি, তার আগেই ১৮ জুন লোনাভলার ঐতিহাসিক লোহাগড় দুর্গ থেকে কেতন আগরওয়ালকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় সিয়া গোয়েল এবং চেতন চৌধরীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তে পুণে পুলিশের হাতে এমন প্রমাণ এসেছে, যাতে জানা যায় অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধুরী ইতিমধ্যেই বিবাহিত ছিলেন। পুলিশের দাবি, প্রায় চার মাস আগে তাঁরা পরিবারের অজান্তে গোপনে বিয়ে করেছিলেন। এক ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়েই দুজনে বিয়ে করেছিলেন। সিয়ার দুই কলেজের বন্ধু সাক্ষী হিসেবে স্বাক্ষরও করেছিলেন। ওই দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
পাশাপাশি, সিয়ার একটি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা ছবিগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ওই ছবিগুলোতে সিয়া ও চেতনকে বিয়ের মালা পরা অবস্থায় দেখা গিয়েছিল। ভদন্তকারীদের ধারণা, উদয়পুরে 'ডেস্টিনেশন ওয়েডিং'-এর জন্য সিয়ার কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র শ্বশুরবাড়ির লোকজন চেয়ে বসার পরই তড়িঘড়ি করে খুনের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। গোপন বিয়েটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাধ্যতামূলক গণ-বিজ্ঞপ্তি এড়াতে সিয়ার প্রেমিক চেতন চৌধুরী কোনও এক দালালকে টাকা দিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, চেতনের ব্যাঙ্কিং সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সিয়া ও চেতনের মোবাইল ফোন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার কাজও চালাচ্ছেন তদন্তকারীরা। গত ছয়- সাত মাসের হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ড, লোকেশন হিস্ট্রি এবং ইন্টারনেট সার্চের তথ্যের দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুলিশের এক মুখপাত্রের কথায়, 'ডিজিটাল প্রমাণগুলো কষিত ষড়যন্ত্রের বিভিন্ন দিক উন্মোচনে সাহায্য করবে।'
উল্লেখ্য, গত ১৮ জুন লোহাগড় দুর্গ থেকে নিচে ফেলে দিয়ে পুণের তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়ালকে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় কেতনের বাগদত্তা সিয়া গয়াল এবং তার প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেফতার করেছে।
Home/News/Ketan Agarwal Case: কেতন আগরওয়াল খুনে বড় মোড়! ৪ মাস আগেই গোপনে বিয়ে সিয়া-চেতনের? বিস্ফোরক তথ্য...