Mamata detained: দিল্লিতে ধরনায় বসে আটক মমতা! আটকের সময় গাইলেন গান, বললেন,‘ প্রিজন ভ্যানে ৪০ মিনিট ধরে ঘোরানো হচ্ছে’

আটক করা হয়েছে সাখেত গোখেল, ডেরেক ও ব্রায়েন-সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতাকে।

Published on: Oct 10, 2026, 15:19:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সিজেপির প্রতিবাদ ঘিরে সরগরম দিল্লি। দিল্লিতে প্রতিবাদের মাঝে আটক করে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রিজন ভ্যানে তোলা হয়। এদিন, দিল্লির সাউথ অ্যাভিনিউতে গৃহবন্দি মমতা দিল্লিতে বাড়ির সামনেই বসেন ধরনায়। তারপর সেখান থেকেই তাঁকে আটক করা হয়েছে।

দিল্লিতে আটক মমতা! প্রিজন ভ্যানে গাইলেন গান, বাড়ির সামনে বসলেন ধরনায়(@AITCofficial/X via PTI Photo)(PTI10_10_2026_000245B) (@AITCofficial)
দিল্লিতে আটক মমতা! প্রিজন ভ্যানে গাইলেন গান, বাড়ির সামনে বসলেন ধরনায়(@AITCofficial/X via PTI Photo)(PTI10_10_2026_000245B) (@AITCofficial)

সিজেপি আন্দোলনের জেরে তেতে রয়েছে রাজধানী দিল্লি। ভোটচুরির অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউতে ধরনায় বসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তাঁকে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। আটক করা হয়েছে সাখেত গোখেল, ডেরেক ও ব্রায়েন-সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতাকে। জানা যাচ্ছে, বেআইনি জমায়েতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। তবে তাঁদের আটক করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানা যায়নি। এদিকে, প্রিজন ভ্যানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোলার আগে দেখা যায় ‘জাগো দুর্গা’ গানটি গাইতে। মহালয়ার সকালে প্রিজন ভ্যানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোলা হলে, তিনি প্রিজন ভ্যান থেকেই বার্তা দেন, ‘দেশ বাঁচান’, বলে। তিনি বার্তা দেন লড়াইয়ের। প্রিজন ভ্যান চলতে থাকে, আর মমতাকে শোনা যায় বলতে, ‘লড়াই চলবে।’ প্রিজন ভ্যান যখন চলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এক ভিডিয়োতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) তাঁর বক্তব্য রাখেন। মমতা বলেন, ‘ আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম।.. তখন আমাদের জোর করে ধরে একটা প্রিজন ভ্যানে তোলা হল, এরপর সেখানে রাফ ড্রাইভিং (খারাপ গাড়ি চালিয়ে) করে আমাদের সারা দিল্লি প্রায় ৪০ মিনিট ঘরে ঘোরানো হচ্ছে। এটা দুর্ভাগ্যের। এভাবে গণতন্ত্র বাঁচবে না। সরকার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে।’

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তপ্ত হয় দিল্লি। যদিও বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি দিল্লি পুলিশের তরফে। কিন্তু তা সত্ত্বেও যন্তর মন্তরে কর্মসূচি করে ‘ককরোচ’রা।এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা ঘিরে তপ্ত হয় পরিস্থিতি। প্রিজন ভ্যানে মমতার কণ্ঠে শোনা যায়, ‘অ্যায় মেরে বতন কে লোগো’, গানও।

এদিকে, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দিল্লির বিক্ষোভ থেকে আটক করা হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও লোধি এস্টেটের বাইরে থেকে দিল্লি পুলিশের হাতে আটক হন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More