শুধু আবরারই নন! বহু ভারতীয় টি২০ ফ্র্যাঞ্চাইসি কিনেছে একাধিক পাক ক্রিকেটারকে, সান রাইজার্স নিয়ে BCCI খুলল মুখ

ইতিমধ্যেই পাকিস্তানি ক্রিকেটার আবরারকে কাব্য মারানের টিম সান রাইজার্সের কেনা নিয়ে, দেশ জুড়ে সমালোচনার ঝড়!

Published on: Mar 13, 2026 5:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সময়টা ২২ এপ্রিল ২০২৫। সেদিন সন্ত্রাসীদের গুলিতে কাশ্মীরের পহেলগাঁওতে রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। নিমেষে প্রাণ যায় বহু ভারতীয়ের। ঘটনায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের সন্ত্রাসে জড়িত থাকার হদিশ মেলে। ভারত রাতারাতি সিন্ধু নদ ঘিরে পদক্ষেপ করে। পাকিস্তানকে কোণঠাসা করে দিল্লি। শুরু হয় ভারতের অপারেশন সিঁদুর। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের বহু সন্ত্রাসী ঘাঁটি। এরপর এশিয়া কাপের ময়দানে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের সাক্ষাতের পরও সৌজন্যের করমর্দন হয়নি। এবার সেই পাকিস্তানেরই ক্রিকেটার ভারতের টি২০ ফ্র্যাঞ্চাইসির দলে!

শুধু আবরারই নন! বহু ভারতীয় টি২০ ফ্র্যাঞ্চাইসি কিনেছে একাধিক পাক ক্রিকেটারকে, সান রাইজার্স নিয়ে BCCI খুলল মুখ (Photo by Ishara S. KODIKARA / AFP) (AFP)
শুধু আবরারই নন! বহু ভারতীয় টি২০ ফ্র্যাঞ্চাইসি কিনেছে একাধিক পাক ক্রিকেটারকে, সান রাইজার্স নিয়ে BCCI খুলল মুখ (Photo by Ishara S. KODIKARA / AFP) (AFP)

ইতিমধ্যেই পাকিস্তানি ক্রিকেটার আবরারকে কাব্য মারানের টিম সান রাইজার্স লিডসের কেনা নিয়ে, দেশ জুড়ে সমালোচনার ঝড়! তা নিয়ে মুখ খুলেছে বিসিসিআইও। আবরার ছাড়াও ভারতীয় টি২০ ফ্র্যাঞ্চাইসিগুলি আর কোন কোন পাকিস্তানি ক্রিকেটারকে কিনেছে দেখা যাক।

ভিন দেশের মাটিতে আয়োজিত টি ২০ ক্রিকেট লিগের ক্রিকেটারদের নিলাম 'হান্ড্রেডে' অংশ নিয়েছে ভারতীয় মালিকানাধীন সংস্থা সান গ্রুপ। এই গোষ্ঠীর টি২০ ফ্র্যাঞ্চাইসি হল, সান রাইজার্স লিডস। কাব্য মারানের অংশীদারিত্বে থাকা এই গোষ্ঠী সান রাইজার্স হায়দরবাদের সঙ্গে গোষ্ঠীবদ্ধ। এই গ্রুপ কিনেছে পাকিস্তানের স্পিনার আবরারকে। যে আবরার ২২ গজে, ভারতের অপারেশন সিঁদুরে রাফাল ঘিরে অসম্মানজনক অঙ্গভঙ্গি করে প্রচারে আসেন! কাব্যর সংস্থার আবরারকে কেনা নিয়ে বিসিসিআই বলছে ,'এটা আমাদের (আইপিএল) আওতায় নেই, তারা এটা কোনও বিদেশি লিগের জন্য করেছে। তাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কিছুই করতে পারব না।'

এদিকে, শুধু একটি ভারতীয় ফ্র্যাঞ্চাইসিই নয়, একাধিক ভারতীয় ফ্র্যাঞ্চাইসি, পাকিস্তানি ক্রিকেটারদের কিনেছে আগে। তালিকায় রয়েছে শাহরুখ খান, জুঁহি চাওলার মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স, যাদের অপর গোষ্ঠী হল কলকাতা নাইট রাইডার্স। তাদের দলের হয়ে খেলেছেন উসমান তারিক, মহম্মদ আমির। এবার দ্য হান্ড্রেডে স্পিনার উসমান তারিককে বার্মিংহাম ফিনিক্স ১,৪০,০০০ পাউন্ডে কিনে নেওয়ার পর আবরার হলেন নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় পাকিস্তানি খেলোয়াড়। উল্লেখ্য, এই কলকাতা নাইট রাইডার্সই, আইপিএলর জন্য বাংলাদেশের মুস্তাফিজুরকে দলে নেওয়া ঘিরে তুমুল বিতর্কের ঝড় বয়ে যায়। ঘটনার পর বিসিসিআই পদক্ষেপ করতেই, মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেয় নাইট রাইডার্স। জল গড়ায় বাংলাদেশের টি২০ ২০২৬ বিশ্বকাপ খেলা ঘিরেও। যে টুর্নামেন্টেই অংশই নেয়নি বাংলাদেশ।

পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ২০২৫ সালে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সিয়াটল অরকাসের হয়ে খেলেছিলেন। দলটি জিএমআর গ্রুপের মালিকানাধীন, এটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক। ইমাদ এর আগে ২০২৩-২৪ মরশুমে ILT20 লিগে KKR-মালিকানাধীন আবুধাবি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More