Brazil vs Japan: শেষ মিনিটের ম্যাজিকে জাপানকে হারিয়ে শেষ ১৬-তে ব্রাজিল! বেঞ্চেই বসে থাকলেন নেইমার

Brazil vs Japan: মন ভাঙল জাপানের, লড়াই করেও হার মানল এশিয়ার এই জায়েন্ট কিলার। প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দল হিসাবে নাম লেখালো ব্রাজিল। 

Published on: Jun 30, 2026, 01:12:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)-এর রাউন্ড অফ ৩২-এর প্রথম ম্যাচেই ফুটবলপ্রেমীরা সাক্ষী থাকলেন এক রুদ্ধশ্বাস থ্রিলারের। টেক্সাসের হিউস্টনে প্রায় ৬৮,৭৭৭ জন দর্শকের উপস্থিতিতে লড়াকু জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬ অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ পকেটে পুরে নেয় কার্লো আনচেলত্তির দল।

শেষ মিনিটের ম্যাজিকে জাপানকে হারিয়ে শেষ ১৬-তে ব্রাজিল! বেঞ্চেই বসে থাকলেন নেইমার (REUTERS)
শেষ মিনিটের ম্যাজিকে জাপানকে হারিয়ে শেষ ১৬-তে ব্রাজিল! বেঞ্চেই বসে থাকলেন নেইমার (REUTERS)

প্রথমার্ধে সানুর গোল এবং ব্রাজিলের ডিফেন্সিভ ভুল

ম্যাচের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের ওপর ফাউল করে হলুদ কার্ড দেখেন জাপানের ডিফেন্সিভ মিডফিল্ডার কাইশু সানো। কিন্তু ম্যাচের ২৯ মিনিটে ব্রাজিলের অধিনায়ক দানিলোর একটি ভুল পাসের খেসারত দিতে হয় দলকে। দানিলোর থেকে বল কেড়ে নিয়ে জাপানের মাঝমাঠের তারকা কাইশু সানো একক দক্ষতায় ব্রাজিলের মাঝমাঠ ও রক্ষণ ভেঙে গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করে বল বিপক্ষের জালে জড়িয়ে দেন। ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে ব্রাজিল, যা গ্যালারিতে থাকা হলুদ জার্সিধারী সমর্থকদের স্তব্ধ করে দিয়েছিল।

দ্বিতীয়ার্ধে এন্ড্রিকের প্রবেশ এবং ক্যাসেমিরোর সমতা ফেরানো

দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়েন লুকাস পাকেতা। তাঁর জায়গায় ১৯ বছর বয়সী তরুণ স্ট্রাইকার এন্ড্রিককে মাঠে নামান কোচ আনচেলত্তি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। ম্যাচের ৫৬ মিনিটে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েলের একটি চমৎকার ক্রস থেকে আনমার্কড অবস্থায় হেডের সাহায্যে গোল করে ব্রাজিলকে ১-১ সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো (Casemiro)। এরপর ভিনিসিয়াস জুনিয়রের একটি দুর্দান্ত শট জাপানি গোলরক্ষক জায়ন সুজুকির হাতে লেগে পোস্টে প্রতিহত হয়।

৯৫ মিনিটে মার্টিনেল্লির জয়সূচক ম্যাজিক!

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ম্যাচের ইনজুরি টাইমে (৯৫ মিনিটে) নাটকীয় মোড়। ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (Gabriel Martinelli)। এই গোলের সাথে সাথেই জাপানি ফুটবলার এবং ফুটবলপ্রেমীদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। এই মুহূর্ত থেকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না। গোটা ম্যাচে বেঞ্চে বসেই কাটালেন নেইমার।

এই জয়ের ফলে আগামী রবিবার নিউ জার্সিতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে আইভরি কোস্ট অথবা নরওয়ের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More