...
...
Next Story

দিল্লিতে হাসিনার ইভেন্ট নিয়ে মুখ খুলল MEA, ওদিকে,ভারতের পাঠানো ১১ হাজার টন চাল ফেরাচ্ছে ঢাকা!কেন?

সম্প্রতি ভারত থেকে প্রায় ১১,৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশে আমদানি করা সেই চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকা।

Published on: Aug 4, 2026, 20:42:29 IST
Advertisement

বুধবার ৫ আগস্ট, ২০২৬ সন্ধ্যায় দিল্লিতে এক ভার্চুয়াল ইভেন্টে থাকতে চলেছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম তিনি সর্বসমক্ষে কোনও ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ নিচ্ছেন। ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তারেক রহমানের বাংলাদেশ। বিষয়টি নিয়ে সদ্য মুখ খুলেছে ভারতের বিদেশমন্ত্রক। এদিকে, ভারত থেকে কিছু দিন আগে বাংলাদেশ যাওয়া ১১ হাজার টন ঢাকা ফেরত পাঠাচ্ছে বলে খবর। ফেরতের নেপথ্যের কারণও জানিয়েছে বাংলাদেশ।

দিল্লিতে হাসিনার ইভেন্ট নিয়ে মুখ খুলল MEA, ওদিকে,ভারতের পাঠানো চাল ফেরাচ্ছে ঢাকা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
দিল্লিতে হাসিনার ইভেন্ট নিয়ে মুখ খুলল MEA, ওদিকে,ভারতের পাঠানো চাল ফেরাচ্ছে ঢাকা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

রাত পোহালেই বুধের সন্ধ্যায় দিল্লিতে শেখ হাসিনার ইভেন্ট। ঘটনা ঘিরে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্ক কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে সব মহল। ঘটনা নিয়ে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী দাবি করেন, হাসিনার যে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে, সেটার সমর্থন ভারত করে কিনা, সেটা নয়াদিল্লিকেই স্পষ্ট করতে হবে। তিনি বলেন, কোনও পলাতক আসামি বা আওয়ামি লিগের পালিয়ে বেড়ানো কোনও নেতা যদি ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য কোনও রাজনৈতিক ভাষণ দেন, তাহলে সেটা নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গত, 'ফরেন করেসপন্ডেটস ক্লাব অফ সাউথ এশিয়া'র ৫ আগস্টের অনুষ্ঠানে সর্বসমক্ষে হাসিনার আসার কথা। এদিকে, মঙ্গলবার দিল্লির তরফে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সূত্রে বলেন, 'আপনারা যে আলাপচারিতার কথা বলছেন, তা একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করছে। এতে সরকারের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই, এবং এই ফোরামে প্রকাশিত কোনও মতামতকেও সরকার সমর্থন করে না।' অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা, হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। এছাড়াও, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাকিব আল হাসানসহ আওয়ামি লিগের বেশ কয়েকজন নেতার বক্তব্য রাখার কথা রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe