শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।
MEA on Sheikh Hasina: ‘স্বেচ্ছায় দেশে ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়’, হাসিনা নিয়ে ভারত স্পষ্ট করল অবস্থান
প্রত্যর্পণের বিষয় নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, ‘ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।’
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণার পর থেকেই বাংলাদেশের তারেক রহমানের সরকারের তরফে প্রত্যর্পণের বিষয়ে জোর দেওয়া হয়েছে। সদ্য বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে এভাবে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না।’ বাংলাদেশের অপর বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদও হাসিনার প্রত্যর্পণের বিষয়টির ওপর জোর দিয়েছেন। ঢাকার তরফে হাসিনার প্রত্যর্পণ নিয়ে একাধিকবার বার্তার পর এদিন এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি।
ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনায় রয়েছেন। এজন্য তিনি পাসপোর্ট আবেদন করেছেন। একটি বিমানের অনুরোধ করেছেন। এর আগে, ঢাকার তরফে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। এই সংক্রান্ত খবরের বিষয়ে এদিন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে জিজ্ঞাসা করা হলে, তিনি সাফ বলেন,‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক কোনও নাগরিকের বিষয়টি, প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়।’ ভারতের স্পষ্ট বার্তা, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার একটি বিষয়।’ প্রত্যর্পণের বিষয় নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, ‘ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।’
এর পাশাপাশি, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশটির সরকারকে এসব ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ইস্যুতে রণধীর জয়সোয়াল সাফ বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।’
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আসেন শেখ হাসিনা। সেই সময় বাংলাদেশে উত্তাল বিক্ষোভের জেরে অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা। এরপর থেকে তিনি ভারতে রয়েছেন। সদ্য তিনি দেশে ফেরার ঘোষণা করেছেন। এই প্রেক্ষিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাদহউদ্দিন আহমেদ বলেন, ‘একবার বলেছেন, নভেম্বরে আসবেন। একবার বলেন, ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই।’ এদিকে, বাংলাদেশের দিকে দিকে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনার আওয়ামি লিগের কর্মীদের ধরপাকড় চলছে। অন্যদিকে, কিছুদিন আগেই শ্রমিক অসন্তোষ নিয়ে উত্তাল হতে দেখা যায় বাংলাদেশকে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছেন। তাঁরা ষড়যন্ত্র করছেন। তাঁরা সরকারের কঠোর নজরদারিতে আছে। কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
E-Paper
