India Bangladesh: ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব দিল্লির! ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলছে ইউনুসের ঢাকা?

বাংলাদেশের অর্থ উপদেষ্টা বলেন, ' আমরা ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, তবে প্রতি কেজিতে আরও ১০ টাকা বেশি লাগবে।'

Published on: Dec 23, 2025, 20:56:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মঙ্গলের সকালে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল বাংলাদেশ সরকার। সন্ধ্যা গড়াতেই খবর এল, ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে দিল্লি। জানা গিয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ ঘিরে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে দিল্লির তরফে। এদিকে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইউনুস সরকার কী চাইছে, তা নিয়ে মুখ খুললেন সেদেশের অর্থ উপদেষ্টা।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে ফের তলব

 (PTI Photo)(PTI12_19_2025_000628B) (PTI)
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে ফের তলব (PTI Photo)(PTI12_19_2025_000628B) (PTI)

বাংলাদেশের ইউনুস সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,' ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে। রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে।' তাঁর বক্তব্য,' এটি খুব যে খারাপ হয়ে গেছে তা নয়। তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস্বাভাবিক না হয়। বাংলাদেশ কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না।' ওসমান হাদির মৃত্যুপর পর যে বাংলাদেশের বুক থেকে ক্রমাগত ভারত বিরোধিতার সুর শোনা গিয়েছে গত কয়েক দিনে, সেই বাংলাদেশের অর্থ উপদেষ্টা বলছেন,'আমি অর্থনীতিতে সবসময় বলি যে, আমাদের বাণিজ্য (ট্রেড) ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। সেখানে কূটনৈতিক (ডিপ্লোমেটিক) অনেক বিষয় থাকবে।' এরই সঙ্গে তিনি মেনে নিয়েছেন,' আমরা ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই, তবে প্রতি কেজিতে আরও ১০ টাকা বেশি লাগবে।' ফলত ভারতের সঙ্গে সম্পর্ক কোনও মতেই নিম্মমুখী হোক, এমন বিষয়ে সায় নেই ইউনুসের অর্থ উপদেষ্টার। এদিকে, যে ওসমান হাদির মৃত্যুর পর জ্বলে উঠেছিল বাংলাদেশ, দিকে দিকে ভারত বিরোধিতা শুরু হয়েছিল সেখানে, সেই ওসমান হাদির খুনিকে এখনও পাকড়াও করতে পারেনি ঢাকা। এমনকি ওসমান হাদির খুনি কোথায় রয়েছে, সেই বিষয়েও যে ঢাকা অন্ধকারে,তা গতকালই জানিয়ে দিয়েছেন ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।

( Pakistan-Bangladesh: ‘যদি বাংলাদেশে ভারত নজর দেয়…পাকিস্তানি মিসাইল খুব দূরে নয়!' হুমকি এল শেহবাজের দেশ থেকে)

এদিকে, সামনেই বাংলাদেশে ভোটপর্ব। ঘোষণা হয়ে গিয়েছে ভোটের তারিখের। তার আগে, সামনেই বাংলাদেশে ১৭ বছর পর বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আসছেন। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি ঘিরে সরগরম ঢাকা। এরই মাঝে সেদেশের নির্বাচন আয়োজনকারী প্রতিষ্ঠান সিইসি বলছে, ‘আমাদের অপবাদ দেওয়া হচ্ছে যে আমরা ব্যর্থ হয়েছি দায়িত্বে.. বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছি। ’ সিইসি বলছেন,'এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আণরা প্রমাণ করতে চাই, আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More