পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দিয়েছেন কলকাতায় হানার হুমকি!'বলি দেব,আয়'… ‘ধুরন্ধর’ মিমের বন্যা
একের পর এক মিমের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে!
ফের খবরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এবার তিনি দিয়ে ফেলেছেন সোজা কলকাতা হানার হুমকি! এদিকে, তাঁর বক্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়া পেয়েছে নয়া খোরাক! পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের পর, কেউ বলিউড ব্লকবাস্টার ‘ধুরন্ধর’কে উল্লেখ করে মিম বানাচ্ছেন, তো কেউ মজার ছলে পাল্টা বক্তব্য পেশ করছেন।পাকিস্তানি মন্ত্রীর এমন হুমকির আগে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী কী বলেছেন, দেখা যাক।
সদ্য এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার আসন্ন নির্বাচন-মুখী কেরলের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী পাকিস্তানের যেকোনও 'দুঃসাহসিক কার্যকলাপের' বিরুদ্ধে 'অভূতপূর্ব ও চূড়ান্ত' ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, পাকিস্তানের তরফে বিষয়টি নিয়ে 'ফলস ফ্ল্যাগ' ইস্যুতে সুর চড়ানো হয়েছে।
পাহালগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির প্রতিশোধ হিসেবে ২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ সম্পর্কেও রাজনাথ সিং জোরালোভাবে স্মরণ করিয়ে দেন। তিনি ঘোষণা করেন যে ‘অপারেশন সিন্ধুর’ 'এখনও শেষ হয়নি’।
এদিকে, এসবের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা বলেন, 'ভারত যদি এবারও কোনও মিথ্যা অজুহাতে অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ঈশ্বর চাইলে, আমরা ব্যাপারটা কলকাতায় নিয়ে যাব।’ আসিফ বলেন, 'ভারত একটি মিথ্যা অজুহাতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে। যদি নাটকটা মঞ্চস্থ হয়, তবে তা কলকাতা পর্যন্ত পৌঁছাবে।’ পাকিস্তানি মন্ত্রী বলছেন, 'এতে কোনো অস্পষ্টতা নেই, যে পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার সংকল্প অটল, প্রস্তুতি পূর্ণাঙ্গ এবং এর প্রতিক্রিয়া হবে দ্রুত, সুচিন্তিত ও চূড়ান্ত।’
আসিফ আরও দাবি করেছেন যে, ভারত তার 'নিজস্ব লোক বা আটক পাকিস্তানিদের' জড়িত করে একটি সম্ভাব্য 'ফলস-ফ্ল্যাগ' অভিযানের পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

এরপর ইন্টারনেট জুড়ে মিমের বন্যা বইছে! সুপ্রকাশ নামে, এক নেটপাড়ার বাসিন্দা লিখেছেন, 'মায়ের পায়ে বলি দেব আয়।’ এছাড়াও গুপ্তচরবৃত্তি নিয়ে ফিল্ম ‘ধুরন্ধর’কেও অনেকে উল্লেখ করেছেন। এক পোস্টে লেখা রয়েছে,' আমি আশা করব অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আসিফ খোয়াজার টেক কেয়ার করবেন।’ প্রসঙ্গত, পাকিস্তানে একের পর এক সন্ত্রাসবাদীর হত্যার নেপথ্যে 'অজ্ঞাত পরিচয় ব্যক্তি'দের বিরুদ্ধে অভিযোগ গত কয়েক বছরকে উঠেছে। এর কে বা কারা, তা নিয়ে পরিচয় সামনে আসেনি।

অনেকেই ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেছেন। তাঁদের বক্তব্য, ' যাঁরা ১৯৭১ সালে আসেনি কলকাতা, যখন সেটি তাঁদের সীমান্ত ছিল, তাঁরা নাকি এখন যাবে!'
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


