Mohsin Naqvi on Ind Vs Pak: ভারতের কাছে হেরে রেগে আগুন মহসিন নকভি, 'এটা মানা যায় না', বলেন টিম ম্যানেজারকে
পাকিস্তানের ৫ উইকেট পড়ে যাওয়ার পরেই স্টেডিয়ামের ভিতর নকভিকে দেখা যায়নি। কিছু ক্ষণ পরে দেখা যায়, স্টেডিয়াম থেকে তাঁর গাড়ি বেরিয়ে যাচ্ছে। এর আগে ম্যাচের প্রাক্কালে আবার দলের সদস্যদের সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন।
টি২০ বিশ্বকাপের লিগ ম্যাচে পাকিস্তানকে গোহারান হারিয়েছে ভারত। পাকিস্তান ভারতের কাছে হারার আগেই লজ্জার চোটে স্টেডিয়াম ত্যাগ করেন নকভি। মাঠ ছাড়ার আগে নাকি পাকিস্তানের টিম ম্যানেজার নাভেদ আক্রাম চিমাকে নকভি বলে যান, 'ভারতের বিরুদ্ধে হার মেনে নেওয়া যায় না'। এর আগে সংবাদসংস্থা পিটিআই তাদের রিপোর্টে জানিয়েছিল, পাকিস্তানের ৫ উইকেট পড়ে যাওয়ার পরেই স্টেডিয়ামের ভিতর নকভিকে দেখা যায়নি। কিছু ক্ষণ পরে দেখা যায়, স্টেডিয়াম থেকে তাঁর গাড়ি বেরিয়ে যাচ্ছে। এর আগে ম্যাচের প্রাক্কালে আবার দলের সদস্যদের সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন। তবে ম্যাচ শেষে দলের সদস্যদের সঙ্গে আর দেখা করেননি নকভি।

এদিকে জানা গিয়েছে, ভারতের সঙ্গে হারের পরে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন কোচ মাইক হেসেন। রিপোর্টে দাবি করা হচ্ছে, শাহিন আফ্রিদি এবং বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া হতে পারে নামিবিয়ার বিরুদ্ধে। উল্লেখ্য, ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। এতে শাহিন আফ্রিদি বল হাতে ২ ওভারে ৩১ রান দিয়েছিলেন। সঙ্গে অবশ্য ইনিংসের শেষ বলে তিনি ১টি উইকেট নিয়েছেন। এদিকে বাবর আজম ৭ বলে মাত্র ৫ রান করেছিলেন। ১৮ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়। তার আগে প্রথম ইনিংসে ইশান কিষাণের দুর্দান্ত ইনিংসের দৌলতে ভারত ১৭৫ রান করেছিল।
উল্লেখ্য, টি২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের কাছে এই নিয়ে অষ্টমবার হেরেছে পাকিস্তান। তারা শুধুমাত্র ২০২১ সালের টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে জয়ী হয়েছিল। এদিকে ওডিআই এবং টি২০ বিশ্বকাপ মিলিয়ে ১৭টি ম্যাচে পাকিস্তানকে ১৬টিতে হারিয়েছে ভারত। এদিকে ভারতের কাছে এই ম্যাচে হেরে পাকিস্তান আপাতত আমেরিকার নিচে চলে গিয়েছে ক্রমতালিকায়। গ্রুপে এখন পাকিস্তান তিন নম্বরে আছে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে তারা হারলে বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতে হবে। এর আগের টি২০ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান ছিটকে গিয়েছিল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


