Narendra Modi on War: ‘যুদ্ধ কোনও সমস্যার সমাধান না’, ‘ভারতের অতিথির’ ওপর হামলার পর বড় মন্তব্য মোদীর
ফিনল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালেক্সান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করার পরে মোদী বলেছেন, 'ভারত আইনের শাসন, সংলাপ ও কূটনীতিতে বিশ্বাস করে। সামরিক সংঘাত কোনও ইস্যুর সমাধান নয়।' পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের আবহে প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্য বেশ উল্লেখযোগ্য।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বড় বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালেক্সান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করার পরে মোদী বলেছেন, 'ভারত আইনের শাসন, সংলাপ ও কূটনীতিতে বিশ্বাস করে। সামরিক সংঘাত কোনও ইস্যুর সমাধান নয়।' পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের আবহে প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্য বেশ উল্লেখযোগ্য। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারত ও ফিনল্যান্ড আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাসী। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, সামরিক সংঘাত কোনও সমস্যার সমাধান করতে পারে না।

এই আবহে রাষ্ট্রসংঘ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমরা দু'জনেই নিশ্চিত যে বিশ্ব প্রতিষ্ঠানগুলির জরুরি সংস্কার প্রয়োজন।' ভারত-ইউরোপ সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমাদের ক্রমবর্ধমান সহযোগিতা বৈশ্বিক স্থিতিশীলতা, উন্নয়ন এবং অভিন্ন সমৃদ্ধিকে নতুন শক্তি যোগাচ্ছে।' সম্প্রতি ঐতিহাসিক ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তি ভারত ও ফিনল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি সহযোগিতাকে আরও জোরদার করবে। ডিজিটাল প্রযুক্তি, পরিকাঠামো এবং স্থিতিশীলতার মতো ক্ষেত্রে ভারত ও ফিনল্যান্ড গুরুত্বপূর্ণ অংশীদার।
উল্লেখ্য, ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এরই মাঝে ভারতে নৌমহড়ায় অংশ নেওয়া এর ইরানি রণতরীকে আন্তর্জাতিক জলসীমায় ধ্বংস করে আমেরিকা। তাতে অন্তত ৮৭ জন ইরানি নাবিকের মৃত্যু ঘটেছে। শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের এই শ্রীলঙ্কা উপকূলে দেয় মার্কিন সাবমেরিন। ইরানের সেই যুদ্ধজাহাজ ভারতের আন্তর্জাতিক নৌমহড়া 'মিলন'-এ অংশ নিয়েছিল। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া হয়েছিল বিশাখাপত্তনম বন্দরে। এই আবহে ইরানের বিদেশমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি বলেছেন, 'ভারতীয় নৌবাহিনীর অতিথি জাহাজ ফ্রিগেট দেনাকে বিনা সতর্কবার্তায় আন্তর্জাতিক জলসীমায় আক্রমণ করা হয়েছে। আমার বক্তব্যটি মনে রাখবেন - মার্কিন যুক্তরাষ্ট্র যে উদাহরণ স্থাপন করেছে তার জন্য তারা গভীর অনুশোচনায় ভুগবে।' আর এবার মোদীর গলায় শোনা গেল যুদ্ধ বিরোধী মন্তব্য।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











