Narendra Modi:‘এই জনমত..’, নন্দীগ্রাম সহ বাংলা অসমের উপনির্বাচনে বিজেপির জয়ে কী বললেন মোদী?

মোদী দিলেন কোন বার্তা?

Published on: Oct 9, 2026, 19:26:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় এদিন প্রকাশিত হয়েছে উপনির্বাচনের ফলাফল। বাংলার বুকে হাইভোল্টেজ নন্দীগ্রাম ও রেজিনগর আসন এই ভোটে ছিল লাইমলাইটে। এই দুই উপনির্বাচনেই বিপুল জয়ে পদ্ম শিবিরে ফুটেছে হাসি। অসমের নগাঁওতেও বিজয় উল্লাসে পদ্মশিবির। জয় নিয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

‘এই জনমত..’, নন্দীগ্রাম সহ বাংলা অসমের উপনির্বাচনে বিজেপির জয়ে কী বললেন মোদী?
‘এই জনমত..’, নন্দীগ্রাম সহ বাংলা অসমের উপনির্বাচনে বিজেপির জয়ে কী বললেন মোদী?

বাংলা ও অসমের উপনির্বাচন ঘিরে বিজেপির সাফল্যের পর এদিন সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, ‘জনগণের নিরন্তর আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা।’ এরই সঙ্গে তিনি লেখেন, ‘আমি বিজয়ী বিজেপি প্রার্থীদের অভিনন্দন জানাই এবং আমাদের দলের কার্যকর্তাদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করি।’ মোদী, পুদুচেরির থাট্টানচাভাদিতে বিজয়ের জন্য বিজেপির জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) শরিক দল সর্বভারতীয় এনআর কংগ্রেসকেও (এআইএনআরসি) অভিনন্দন জানিয়েছেন। সর্বভারতীয় এনআর কংগ্রেসের অশোক আনন্দ পুদুচেরিতে ৮,৪৮২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, যা মোট ১৩,৩৫৮ ভোটের একটি বড় জয়। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় মোদী বলেছেন, এই জনরায় জনকল্যাণে কাজ করা এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে জোটের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

উপনির্বাচনে গেরুয়া শিবিরের সাফল্য ঘিরে মোদী বলেন, ‘এই জনরায় জনগণের কল্যাণে এবং একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য তাদের আকাঙ্ক্ষা পূরণে আমাদের অক্লান্ত পরিশ্রমে বাড়তি শক্তি জোগাবে।’ উল্লেখ্য, বিজেপি পশ্চিমবঙ্গে রেকর্ড ব্যবধানে নন্দীগ্রাম আসনটি ধরে রেখেছে এবং বিপুল সংখ্যালঘু অধ্যুষিত রেজিনাগর আসনেও জয়লাভ করেছে। এই ফলাফল রাজ্যের উপনির্বাচনে দলটির শক্তিশালী পারফরম্যান্সকেই তুলে ধরে। উল্লেখ্য, এদিন বেলা গড়াতেই নন্দীগ্রামে জয়ের হাসি ফোটে গেরুয়া শিবিরে। শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। নন্দীগ্রামে ১৪ রাউন্ড গণনা শেষে ১১৫৫৮৯ ভোটে এগিয়ে যান হাসিরানি। অন্যদিকে, বেলা গড়াতেই রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকারও এগিয়ে যান।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভার সঙ্গেই উপনির্বাচন হয়েছিল তামিলনাড়ুর মদুরন্তকম ও ধরপুরম বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির থট্টঞ্চাবডী বিধানসভা কেন্দ্রে। হয়েছিল অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনও। সেউ ভোটের ফলাফল প্রকাশিত হল আজ শুক্রবার।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More