Modi and Iran war:মার্কিন রণতরীতে আছড়ে পড়ল মিসাইল! ১৫ ভারতীয় সহ অয়েল ট্যাঙ্কারে হানা, মোদী এবার বসছেন হাইভোল্টেজ বৈঠকে
মোদী বসছেন বৈঠকে।
দ্বিতীয় দিনেও পশ্চিম এশিয়া থেকে মধ্যপ্রাচ্য অশান্ত। ইরানে এদিন ইজরায়েলি হামলার পরই পাল্টা ৪ মিসাইল আছড়ে পড়ে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে। এদিকে, ইজরায়েলকেও ছেড়ে কথা বলেনি ইরান। এছাড়াও ইরানের আশপাশে থাকা বিভিন্ন আরব দেশও নতুন করে ইরানি হামলায় কাঁপছে। দুবাই, আবুধাবি কাঁপছে নতুন করে হামলায়। এদিকে, রবিবার ওমানের মুসান্দাম উপদ্বীপে পালাউ-পতাকাবাহী একটি তেল ট্যাংকারে হামলার ঘটনা ঘটে।

ওই হামলার শিকার হওয়া অয়েল ট্যাঙ্কারে পনেরো জন ভারতীয় নাগরিক ছিলেন, যেখানে চারজন আহত হন বলে খবরে বলা হয়েছে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের বিমান হামলার সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শনিবারই ইজরায়েলি ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ সেদেশের প্রতিরক্ষামন্ত্রী নিহত হন। আজ একাধিক রিপোর্টে শোনা যাচ্ছে, ইজরায়েলি হামলায় ইরানের প্রাক্তন প্রেসিডেন্টও নিহত। যদিও তা নিশ্চিত করেনি ইরান। এই পরিস্থিতিতে ১৫ ভারতীয় সহ অয়েল ট্যাঙ্কারে হামলার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। এই ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর রয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্য জ্বলে উঠতেই বিভিন্ন দেশে আশঙ্কা, আতঙ্কের মধ্যে রয়েছেন, সেদেশে আটকে পড়া ভারতীয়রা। এই পরিস্থিতিতে এবার হাইভোল্টেজ মিটিং এ বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানে মার্কিন-ইজরায়েলি হামলার ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাতে দিল্লি ফিরে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। তামিলনাড়ুতে এক কর্মসূচি থেকে রাত ৯.৩০ মিনিটে ফিরে মোদী বৈঠক করবেন বলে খবর।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


