Nepal Election Updates: নেপালে চলছে নির্বাচন, ক্ষমতাচ্যুত ওলিকে চ্যালেঞ্জ বলেনের, ২৭৫ আসনে ভোট হয় দুই পদ্ধতিতে

অভ্যুত্থানের সময় যাবতীয় অশান্তি সত্ত্বেও নেপালের রাজনীতির অন্যতম 'স্থায়ী মুখ' হিসাবে রয়ে গেছেন খড়্গ প্রসাদ শর্মা ওলি। ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের 'ঝাপা-৫' আসমটি কেপি শর্মার শক্ত ঘাঁটি। এদিকে সেই আসনেই এবার কেপি শর্মা ওলিকে চ্যালেঞ্জ জানিয়েছেন বলেন্দ্র শাহ।

Published on: Mar 05, 2026 8:48 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ নেপালে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। হিমালয়ের কোলে বসে থাকা দেশটির রাজনৈতিক পরিবেশে একটি প্রজন্মগত পরিবর্তন আসতে পারে এবারের ভোটে। কয়েক মাস আগেই গণঅভ্যুত্থানে পতন হয়েছিল নেপালের সরকারের। আন্দোলনকারী জেন জি তাণ্ডব চালিয়েছিল কমিউনিস্ট পার্টির অফিসে। মন্ত্রীদের রাস্তায় ফেলে মারা হয়েছিল। তারপরে অন্তর্বর্তী সরকার হাল ধরে দেশের। তবে নেপালের আগের সরকারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি রাজনৈতিক ব্যবস্থা থেকে নির্বাসিত হননি। আজকের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও বিভিন্ন সমীক্ষায় দাবি করা হচ্ছে, এবারের ভোটে এগিয়ে আছেন ৩৫ বছর বয়সি বলেন শাহ।

ভারতের সীমান্তবর্তী ঝাপা-৫ আসনে কেপি শর্মা ওলিকে চ্যালেঞ্জ জানিয়েছেন বলেন্দ্র শাহ। (REUTERS)
ভারতের সীমান্তবর্তী ঝাপা-৫ আসনে কেপি শর্মা ওলিকে চ্যালেঞ্জ জানিয়েছেন বলেন্দ্র শাহ। (REUTERS)

অভ্যুত্থানের সময় যাবতীয় অশান্তি সত্ত্বেও নেপালের রাজনীতির অন্যতম 'স্থায়ী মুখ' হিসাবে রয়ে গেছেন খড়্গ প্রসাদ শর্মা ওলি। ভারতের সীমান্তবর্তী পূর্ব নেপালের 'ঝাপা-৫' আসমটি কেপি শর্মার শক্ত ঘাঁটি। এদিকে সেই আসনেই এবার কেপি শর্মা ওলিকে চ্যালেঞ্জ জানিয়েছেন বলেন্দ্র শাহ। বলেন শাহ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী। ২০২২ সালের সাধারণ নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট) প্রার্থীদের পরাজিত করে কাঠমাণ্ডুর মেয়র হন তিনি। ৬১ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন সেবার। গত গণঅভ্যুত্থানের পর থেকে নেপালের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন ইঞ্জিনিয়ার তথা ব়্যাপার শিল্পী বলেন। এদিকে নেপালি কংগ্রেসের গগন থাপাকে নিয়েও চর্চা রয়েছে। এছাড়া নেপালি কমিউনিস্ট পার্টির নেতা পুষ্প কুমার দহাল ওরফে প্রচণ্ডকে নিয়েও চলছে আলোচনা।

উল্লেখ্য, নেপালে ১ কোটি ৮৯ লাখের মতো ভোটার আছেন। মোট ৬৫টি রাজনৈতিক দল এই ভোটে অংশগ্রহণ করছে। সেখানে মোট সংসদ আসন সংখ্যা ২৭৫। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটিংয়ের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন। এই আসনগুলিতে মোট প্রার্থী সংখ্যা ৩ হাজার ৪০৬ জন। বাকি ১১০ আসনে আনুপাতিক ভোটিং সিস্টেমে সাংসদ নির্বাচিত হন। ৬৩টি দলের ৩ হাজারের বেশি প্রার্থী এই ১১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে কটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত হিসাব করে সংশ্লিষ্ট দলের মনোনীত প্রার্থীদের সংসদের সদস্যপদ দেওয়া হয়। এই ১১০টি আসনের ভাগ্যও নির্ধারিত হবে বৃহস্পতিবার। নির্বাচনের কারণে বুধবার থেকে দেশে তিনদিনের ছুটি ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশজুড়ে সব মিলিয়ে ১০ হাজার ৯৬৭টি বুথ আছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More